গম্ভীরের ম্যানেজারকে নিয়ে কঠোর বিসিসিআই, বিধিনিষেধ ও নয়া নিয়মে ঝাঁকুনি ক্রিকেটারদেরও

BCCI: দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ ও অস্ট্রেলিয়া সফরে বিপর্যয়ের জেরে নড়েচড়ে বসল বিসিসিআই। নেওয়া হচ্ছে বেশ কিছু কঠোর পদক্ষেপ।

ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মা ও নির্বাচক প্রধান অজিত আগরকরকে নিয়ে শনিবার বৈঠকে বসেছিলেন বিসিসিআই কর্তারা। সেখানেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

BCCI

গম্ভীরের ম্যানেজার গৌরব অরোরাকে নিয়ে কঠোর পদক্ষেপ করল বিসিসিআই। দৈনিক জাগরণের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় দল যে হোটেলে উঠবে সেখানে থাকতে পারবেন না গৌরব, এমনকী ভারতীয় দলের টিম বাসেও উঠতে পারবেন না। গৌরবের জন্য ভিআইপি বক্সের আসনও সংরক্ষিত থাকবে না।

স্ত্রী ও পরিবারের সদস্যরা টিম হোটেলে থাকলে ক্রিকেটারদের পারফরম্যান্স প্রভাবিত হচ্ছে বলেই মনে করা হচ্ছে। সে কারণে ভারতীয় দলের সফর চলাকালীন ক্রিকেটার বা সাপোর্ট স্টাফরা স্ত্রী বা পরিবারের কাউকে নিজেদের সঙ্গে রাখতে পারবেন না। এই নিয়ম সকলের জন্য প্রযোজ্য।

বিভিন্ন সময় দেখা গিয়েছে, অনেকে দলের সঙ্গে না গিয়ে আলাদা যান। যেমন- অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল যাওয়ার আগে স্ত্রী অনুষ্কা ও সন্তানদের নিয়ে পৌঁছে গিয়েছিলেন বিরাট কোহলি। বোর্ডের বৈঠকে স্থির হয়েছে, দলের ঐক্য বজায় রাখতে সকলকেই টিম বাসে চেপেই যেতে হবে। আলাদা করে কেউ কোথাও যেতে পারবেন না।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্রিকেটারদের বেতন কাঠামোয় লাগতে পারে কর্পোরেট ছোঁয়া। কর্পোরেট সংস্থাগুলি বছরে যেমন কর্মীদের অ্যাপ্রাইজালের বন্দোবস্ত রাখে, ঠিক তেমনভাবেই ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতে বেতন কাঠামো লাগুর ভাবনাচিন্তা চলছে।

এই নয়া ব্যবস্থা ক্রিকেটারদের দায়বদ্ধতা বাড়াতে ইতিবাচক ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে। যদি কোনও ক্রিকেটার খারাপ পারফরম্যান্স করেন তাহলে তাঁর আয়েও প্রভাব পড়তে পারে। বিসিসিআই সূত্রে দাবি, বৈঠকে এমন প্রস্তাবও এসেছে যে, প্লেয়াররা দায়িত্ব এড়াতে পারবেন না। যদি প্রত্যাশামতো পারফরম্যান্স উপহার দিতে না পারেন, তাহলে সংশ্লিষ্ট ক্রিকেটারের বেতনে কাটছাঁট হতে পারে।

উল্লেখ্য, গত বছরেই বিসিসিআই টেস্ট প্লেয়ারদের জন্য ইনসেনটিভ চালু করেছে। বিসিসিআইয়ের শনিবারের পর্যালোচনা বৈঠকে এমন বিষয়ও সামনে এসেছে যে, কিছু ক্রিকেটার টেস্টকে গুরুত্ব না দিয়ে প্রাধান্য দিচ্ছেন সাদা বলের ক্রিকেটকে। টেস্ট খেলতে ক্রিকেটারদের অনীহা দেখানোর এই ধারা নিয়েও কঠোর মনোভাব নিচ্ছে বিসিসিআই। ভবিষ্যতের প্লেয়াররা যাতে টেস্টের তথা ভারতীয় দলের টেস্ট ক্যাপের গুরুত্ব উপলব্ধি করেন, সেজন্য বোর্ডকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+