ভারত না কাউন্টি কোথায় খেলবেন রবিচন্দ্রন অশ্বিন, ভাবছে বোর্ড
উরচেস্টারশায়ারের হয়ে মাঠে নেমেই সফল রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে কী খেলবেন অশ্বিন
তিনি যে ক্লাসিক প্লেয়ার, তা কাউন্টিতেও প্রমাণ করেছেন রবিচন্দ্রন অশ্বিন। পিচ বদলেও পারফরমেন্সের ধার একইরকম রেখেছেন অশ্বিন। তবে অস্ট্রেলিয়ার ভারত সফরে তাঁকে রাখা হবে কিনা তা নিয়ে চলছে আলোচনা।

তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জাতীয় নির্বাচকরা। কারণ সামনের বছর ইংল্যান্ডে সিরিজ খেলতে যাবে ভারত। তাই অশ্বিনকে কাউন্টি খেলতে ছেড়ে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজেও তাঁকে তাই বিশ্রামে রাখা হয়েছিল। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও কি সেই একই নীতি নেওয়া হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সেপ্টেম্বরের ১২ থেকে ১৫ তারিখ লেস্টারশায়ার এবং ২৫-২৮ তারিখ অবধি ডারহ্যামের অবধি উরচেস্টারশায়ারের ম্যাচ রয়েছে। সেই সময়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরু হচ্ছে। তাহলে কী অশ্বিনকে খেলানো হবে না বিশ্রামে রাখা হবে সেটাই প্রশ্ন।
আসলে চারটি ম্যাচ খেলার চুক্তিতে কাউন্টিতে গেছেন রবিচন্দ্রন অশ্বিন। তাই সেটা না খেলে ফিরে এলে চুক্তিভঙ্গের শর্তও আরোপিত হবে। পাশাপাশি যে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য অশ্বিন গেছেন সেটাও পূর্ণ হবে না। তাই ঠিক কী পথ বেছে নেওয়া তাই চিন্তা করে বার করতে চলেছেন নির্বাচকরা।












Click it and Unblock the Notifications