India In Sri Lanka: আবার বদলে গেল ভারতের শ্রীলঙ্কা সফরের সূচি! কবে থেকে শুরু সিরিজ? জানাল বিসিসিআই
India In Sri Lanka: ফের বদলে গেল ভারতের শ্রীলঙ্কা সফরের সূচি। তিন ম্যাচের টি২০ ও একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলতে ভারতীয় দল যাবে শ্রীলঙ্কায়।
বিসিসিআই আজ এক্স হ্যান্ডলে পরিবর্তিত সূচি প্রকাশ করেছে। সেই অনুযায়ী ২৭ জুলাই থেকে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা টি২০ আন্তর্জাতিক সিরিজ।

গৌতম গম্ভীরকে হেড কোচ নিয়োগের দিনেই বিসিসিআই জানিয়েছিল শ্রীলঙ্কা সফরে ভারত প্রথম ম্যাচটি খেলবে ২৭ তারিখ। যদিও গতকাল বিসিসিআই সূচি প্রকাশ করে জানায়, ২৭ নয়, ২৬ তারিখ টি২০ আন্তর্জাতিক সিরিজ শুরু হবে। ওডিআই সিরিজ শুরু হবে ১ অগাস্ট থেকে।
টি২০ আন্তর্জাতিক সিরিজের খেলাগুলি ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় এবং একদিনের আন্তর্জাতিক সিরিজের খেলাগুলি বেলা আড়াইটে থেকে শুরু হবে। টি২০ আন্তর্জাতিক সিরিজ হবে পাল্লেকেলেতে। একদিনের আন্তর্জাতিক সিরিজের সব ম্যাচ দেওয়া হয় কলম্বোয়।
বিসিসিআই গতকাল যে সূচি প্রকাশ করেছিল সেই অনুযায়ী টি২০ আন্তর্জাতিক সিরিজের ম্য়াচগুলি দেওয়া হয়েছিল জুলাইয়ের ২৬, ২৭ ও ২৯ তারিখ। ওডিআই সিরিজের ম্যাচগুলি দেওয়া হয় অগাস্ট মাসের ১, ৪ ও ৭ তারিখ। আগের সূচি অনুযায়ী ২ তারিখ থেকে ওডিআই সিরিজ শুরুর কথা ছিল।
UPDATE 🚨
— BCCI (@BCCI) July 13, 2024
A look at the revised schedule for #TeamIndia's upcoming tour of Sri Lanka #SLvIND pic.twitter.com/HLoTTorOV7
আজ বিসিসিআই যে সংশোধিত বা পরিবর্তিত সূচি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে টি২০ সিরিজের খেলাগুলি হবে জুলাইয়ের ২৭, ২৮ ও ৩০ তারিখ। এরপর ওডিআই সিরিজের ম্যাচগুলি হবে অগাস্টের ২, ৪ ও ৭ তারিখে।
ভারতের হেড কোচ হিসেবে শ্রীলঙ্কা সফর দিয়েই নয়া ইনিংস শুরু করছেন গৌতম গম্ভীর। শ্রীলঙ্কার অন্তর্বর্তী হেড কোচের দায়িত্বে রয়েছেন সনৎ জয়সূর্য। হার্দিক পাণ্ডিয়া টি২০ ও লোকেশ রাহুল ওডিআই সিরিজকে ভারতকে নেতৃত্ব দেবেন বলে জানা যাচ্ছে। টি২০ বিশ্বকাপের ব্যর্থতার পর এই সিরিজের আগেই শ্রীলঙ্কার টি২০ অধিনায়কত্ব ছেড়েছেন ওয়ানিন্দু হাসারঙ্গা।












Click it and Unblock the Notifications