করোনা পর আম্ফানে সাহায্য সৌরভের, ১০ হাজার দুর্গতদের পাশে কীভাবে হাত এগিয়ে গেলেন মহারাজ
করোনা পর আম্ফানে সাহায্য সৌরভের, ১০ হাজার দুর্গতদের পাশে কীভাবে হাত এগিয়ে গেলেন মহারাজ
করোনা ও আম্ফান জোড়া বিপর্যয়ে ধুঁকছে বাংলা। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দেশের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিসিআই প্রসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার আম্ফান বিপর্যয়তেও মানবিক 'প্রিন্স অফ কলকাতা'।

আম্ফানে ক্ষতি
২০ মে আম্ফান ঝড়ের বিপর্যয়ে পশ্চিমবঙ্গে একাধিক জেলায় গ্রামের পর গ্রাম এখন জলের তলায়। গৃহহীন হাজার হাজার পরিবার। কারুর মাটির বাড়ি ঘরে উড়ে গিয়েছে। কেউ পরিবারের সদস্যকে হারিয়েছেন। ঘরবাড়িহীন বিধ্বস্ত অবস্থার প্রতিকূল পরিস্থিতির সঙ্গে প্রতিদিনই লড়াই করছেন তারা। এই সব মানুষের পাশে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মহারাজ।

১০ হাজার মানুষের পাশে সৌরভ
সৌরভ নিজে টুইট করে জানিয়েছেন আম্ফান বিপর্যস্ত ১০ হাজার মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশন। এই উদ্যোগে এক জনপ্রিয় মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থাও সৌরভকে সাহায্য করেছে।

করোনায় সৌরভের সাহায্য
এর আগে করোনা বিপর্যয়ে রাজ্যবাসীর জন্য সৌরভ ৫০ লক্ষ টাকার চাল দান করেছিলেন। এছাড়া বেলুড় মঠে ২০০০ কেজি চাল দান করে কোভিড পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দেন। ইসকন মন্দিরের সঙ্গে মিলে প্রতিদিন মানুষের মুখে অন্ন তুলে দিতেও সৌরভ সাহায্য করেন।

প্রধানমন্ত্রীর ত্রাণে সাহায্য
এছাড়া দেশকে কোভিড ১৯ ভাইরাস থেকে বাঁচাতে সৌরভের বিসিসিআই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রাণ তহবিলে ৫১ কোটি টাকা দান করে।












Click it and Unblock the Notifications