BCCI: টেস্ট অধিনায়কত্বে বুমরাহের উপরই শুধু ভরসা নয়, বিকল্প নাম নিয়ে ভিন্ন মত গম্ভীর এবং নির্বাচকদের
অস্ট্রেলিয়া সিরিজের শেষ দিকে রোহিত শর্মার অবসর নিয়ে প্রবল জল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত আপাতত টেস্ট ক্রিকেটকে বিদায় জানাননি রোহিত। কিন্তু তিনি যে বেশিদিন ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব করবেন না সেটা বিসিসিআইয়ের পর্যালোচনা বৈঠকেই স্পষ্ট করে দিয়েছেন।
কয়েকদিন আগে কোচ গৌতম গম্ভীর, প্রধান নির্বাচক অজিত আগরকরের উপস্থিতিতে রোহিত শর্মা বিসিসিআই কর্তাদে বলেছেন যে তিনি আগামী কয়েক মাস ভারতের অধিনায়ক থাকবেন এবং এর মধ্যেই বিসিসিআই পরবর্তী অধিনায়কের সন্ধান করতে পারে এবং তিনি বিসিসিআই-এর সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। আসন্ন ইংল্যান্ড সিরিজের আগেই রোহিত অবসর ঘোষণা করলে বুমরাহই নেতৃত্ব দিতে পারেন দলকে। তবে চোটের সমস্যার জন্য বুমরাহের উপর অতিরিক্ত ভরসা করা যাবে না।

কিন্তু বুমরাহকে দীর্ঘমেয়াদি ভিত্তিতে টেস্টের অধিনায়ক ভাবছে না বিসিসিআই। সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুসারে বুমরাহ যেভাবে চোট পেয়েছেন তাতে আগামী কয়েক বছর টানা টেস্ট খেলা তার পক্ষে কঠিন। এই পরিস্থিতিতে বুমরাহের পাশাপাশি আরো দুজন বিকল্প ভেবে রাখছে বিসিসিআই।
পাশাপাশি একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, বুমরাহকে দীর্ঘ মেয়াদী টেস্ট ক্যাপ্টেন হিসেবে ভাবছে না বিসিসিআই। বুমরাহ ইনজুরির রেকর্ডের কারণে নির্বাচক কমিটি তাকে দীর্ঘমেয়াদী টেস্ট অধিনায়ক না করার কথা ভাবছে।
তাঁর বিকল্প হিসেবে নাম উঠে আসছে ঋষভ পন্থ এবং যশস্বী জয়সওয়ালের। পন্থ টেস্ট দলে ধারাবাহিক এবং স্থায়ী একজন ক্রিকেটার তারপর তাঁর নেতৃত্ব দানের দক্ষতা রয়েছে এই পরিস্থিতিতে বুমরাহের পাশাপাশি পন্থকেও টেস্টের নতুন নেতা হিসাবে ভেবে রাখছে বিসিসিআই। একই সঙ্গে দীর্ঘমেয়াদী পদক্ষেপ হিসাবে নাম উঠে আসছে যশস্বীর। গম্ভীর চাইছেন যশস্বীকে নেতা হিসেবে তুলে ধরতে। কিন্তু নির্বাচকদের পছন্দ আবার পন্থই।
অস্ট্রেলিয়া সফরের শেষ থেকেই জসপ্রীত বুমরাহকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। সিডনি টেস্টের দ্বিতীয় দিনে বুমরাহের পিঠের সমস্যা হয়েছিল(back spasm)। দলের চিকিৎসদের সঙ্গে তাঁকে স্ক্যান করতে যেতে হয়েছিল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি নাও খেলতে পারেন ভারতের ১ নম্বর পেসার। তাঁর পুরো ফিট হতে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।












Click it and Unblock the Notifications