Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: বোলারদের জন্য সুখবর, করোনায় বন্ধ হওয়া নিয়ম আইপিএলে ফের চালু করার পথে বিসিসিআই

আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম দিনেই আরসিবি খেলতে নামছে কেকেআরের বিরুদ্ধে। ইতিমধ্যেই কেকেআর বনাম আরসিবি ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে। প্রতিবছরই আইপিএলে নতুন কিছু নিয়মের প্রবর্তন করে বিসিসিআই। তবে আসন্ন আইপিএলে নতুন নিয়ম জারি হতে পারে এমন কিছু এখনও শোনা যায়নি্, তবে একটি পুরানো নিয়ম ফিরতে পারে।

করোনা অতিমারীর সময় থেকেই বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি্ করে আইসিসি, যা আইপিএলেও ক্ষেত্রেও মেনে নেয় বিসিসিআই। কিন্তু আসন্ন আইপিএলে এই নিয়ম শিথিল করার পথেই হাঁটতে চলেছে বিসিসিআই। ফলে বলে পালিশ বজায় রাখার জন্য বোলাররা লালা ব্যবহার করতে পারবেন। বৃহস্পতিবার অধিনায়ক ও দলের ম্যানেজারদের নিয়ে মুম্বইয়ে একটি অনুষ্ঠান আছে। সেখানেই বিষয়টিতে সিলমোহর দিতে পারে বিসিসিআই।

ipl 2025

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যম সূত্রের খববর, বিসিসিআই লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তোলার চিন্তাভাবনা করছে। আইপিএলেই হয়তো দেখা যেতে পারে বল পালিশ করার জন্য বোলার-ফিল্ডাররা লালা ব্যবহার করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা জানিয়েছেন, লাল বলের ফর্ম্যাটে লাল বলে লালা ব্যবহারে প্রভাব ভালোই আছে। তবে সাদা বলের খেলায় লালা ব্যবহার করলে যদি সামান্য সাহায্য পায় বোলাররা, সেই নিয়েই চিন্তাভাবনা করা হচ্ছে। আইপিএলে আগের নিয়ম ফেরানো হতে পারে। কারণ করোনার প্রভাব কেটে গিয়েছে।

বিসিসিআই শুধু লালা লাগানো নিয়ে নয়, একইসঙ্গে ওয়াইড বলের ক্ষেত্রে ডিআরএস নেওয়া নিয়েও নয়া নিয়ম ফেরাতে পারে। সেক্ষেত্রে বল যদি মাথার ওপর দিয়ে যায় বা দূরে যায় এবং আম্পায়ারের সিদ্ধান্ত ক্রিকেটারদের পছন্দ না হলে তাহলে তাঁরা ডিআরএস নিতে পারেন।

লালা ব্যবহার না করার নিয়ম যে রিভার্স সুইং করার ক্ষেত্রে অন্তরায় হয়ে উঠছে তা আগেই জানান মহম্মদ শামি।চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন শামি আইসিসির কাছে পুরানো নিয়ম ফেরানোর জন্য আবেদন করলেন।

Take a Poll

শামি জানিয়েছিলেন, আমরা রিভার্স সুইং করার চেষ্টা করছি। কিন্তু সেটা বর্তামানে খুব ভালো করতে পারছি না কারণ তো এখন খেলার সময় বলে লালা ব্যবহার করতে পারি না আগে সেটা তরা যেত। এরপই আইসিসির কাছে আবেদন করে শামি বলেন, আমরা নিয়মিত লালা ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য আবেদন করছি। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে রিভার্স সুইং আরও আকর্ষণীয় হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+