BCCI Golden Tick controversy: প্রোফাইল পিকচারে জাতীয় পতাকা দিতেই উধাও গোল্ডেন টিক, বিপাকে বিসিসিআই
টুইটারের(এক্স) প্রোফাইল পিকচার বদল করে বিপাকে বিসিসিআই। রাত পোহালেই ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস দেশবাসীর কাছে এই অনুরোধ করেছেন যে তাঁরা যেন 'হর ঘর তিরঙা' কর্মসূচিকে সফল করতে। আর সেই জন্যই সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচারে দেশের জাতীয় পতাকার ছবি দেওয়ার অনুরোধ করা হয়েছে। কিন্তু প্রোফাইলক পিকচারে দেশের পতাকা দিতেই বিসিসিআইয়ের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে গোল্ডেন টিক।
মঙ্গলবার ভারতের স্বাধীনতা দিবস। এই উপলক্ষ্যে গত শনিবার 'হর ঘর তিরঙা' কর্মসূচির কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে দেশের প্রতিটি নাগরিক এবং সংস্থার কাছে আবেদন করেন তাঁদের সমাজ মাধ্যমের প্রোফাইল ছবিতে দেশের জাতীয় পতাকাকে তুলে ধরার জন্য।

প্রধানমন্ত্রীর এই আবেদনে সাড়া দিয়েই ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের সব কটি সমাজ মাধ্যমের অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারে জাতীয় পতাকার ছবি তুলে ধরে। কিন্তু টুইটারে(এক্স)জাতীয় পতাকার ছব দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রোফাইলের গোল্ডেন টিক উধাও হয়ে গিয়েছে। এই ঘটনায় সকলেই যথেষ্ট স্তম্ভিত হয়েছেন। গোল্ডেন টিকই প্রমাণ করেন এটি সংস্থার অফিসিয়াল পেজ।
টুইটার(এক্স)-এর নিয়মাবলী অনুসারে, বিসিসিআই-এর সমাজ মাধ্যমের প্ল্যাটফর্ম হ্যান্ডেল পরীক্ষা এবং পর্যবেক্ষণ করবে। যত তাড়াতাড়ি এই প্রক্রিয়া সম্পন্ন হবে, তত তাড়াতাড়ি ফের এই গোল্ডেন টিক ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু কী কারণে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে। বাকি দুটি মাধ্যমে ফেসবুক বা ইনস্টাগ্রামেও প্রোফাইল পিকচারে বদল হলেও সেখানে ব্লু টিক রয়েছে।

এই পরিস্থিতিতে স্বাধীনতা দিবসের পর আবারও যদি বিসিসিআই নিজেদের প্রোফাইল পিকচার বদলায়, তাহলে আবারও তাদের এই একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। সেক্ষেত্রেও আবার গোল্ডেন টিক হারানোর আশঙ্কা রয়েছে।অবশ্য ভারতীয় প্রধানমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপি বদলালেও অবশ্য তাঁর প্রোফাইল নামের পাশ থেকে ধূসর রঙের টিক সরানো হয়নি
In the spirit of the #HarGharTiranga movement, let us change the DP of our social media accounts and extend support to this unique effort which will deepen the bond between our beloved country and us.
— Narendra Modi (@narendramodi) August 13, 2023
শুধুমাত্র পুরুষ ক্রিকেটারদের নয়, 'বিসিসিআই উইমেন' টুইটার হ্যান্ডেল থেকেও ব্লু টিক সরিয়ে দেওয়া হয়েছে। কারণ সেখানেও প্রোফাইল পিকচার বদল করা হয়েছিল। যদিও এক্স-র পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী ৩-৪ দিনের মধ্যে বিসিসিআইয়ের প্রোফাইলে গোল্ডেন টিক ফিরে আসবে যদিও বোর্ডের পক্ষ থেকে এই বিষয়ে কোনও বিবৃতি আসেনি। তবে গোল্ডেন টিক সরায় কিছুটা অস্বস্তিতে বিসিসিআই।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী










Click it and Unblock the Notifications