ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার, বিরাট-বধের অস্ত্র পেলেন প্রথম সুযোগ

ভারতের বিরুদ্ধে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। তেম্বা বাভুমা নেতৃত্ব দেবেন। দলে এবারও রাখা হলো না ফাফ দু প্লেসিকে। এনরিখ নরকিয়ার হিপ ইনজুরি রয়েছে, তিনিও টেস্ট সিরিজের পর একদিনের সিরিজ থেকেও ছিটকে গেলেন। ঘোষিত দলে খুব বেশি চমকও নেই। টেস্ট থেকে অবসর নেওয়া কুইন্টন ডি কক অবশ্য একদিনের দলে আছেন।

জানসেন বিরাট কোহলিকে ২০১৮ সালে নেটে বোলিংয়ের সময় বেশ কয়েকবার অস্বস্তিতে ফেলেছিলেন। এবার আইপিএলেও সুযোগ পান। সেঞ্চুরিয়নে টেস্ট অভিষেকে কোহলিকে আউটও করেছেন। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতাবিশিষ্ট ২১ বছরের এই বাঁহাতি পেসার প্রথম টেস্টে ৫ উইকেট নিয়েছেন। এবার দেশের হয়ে একদিনের সিরিজের দলে প্রথমবার ডাক পেলেন। দলে জায়গা ধরে রেখেছেন ওয়েইন পার্নেল, সিসান্ডা মাগালা ও জুবেইর হামজা।

ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার, বিরাট-বধের অস্ত্র পেলেন প্রথম সুযোগ

নেদারল্যান্ডস সিরিজে দক্ষিণ আফ্রিকার যে একদিনের দল বেছে নেওয়া হয়েছিল তা থেকে বাদ পড়েছেন জুনিয়র ডালা, ডারিন ডুপাভিলন, রিজা হেন্ডরিকস, রায়ান রিকেলটন ও খায়া জোন্ডো। ওমিক্রন সংক্রমণের জেরে একটি ম্যাচের পরই সিরিজটি স্থগিত করে দেওয়া হয়। ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত দলে তেম্বা বাভুমার পাশাপাশি এলেন কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার ডুসেন ও কাসিসো রাবাডা। এই ক্রিকেটারদের টি ২০ বিশ্বকাপের পর বিশ্রাম দেওয়া হয়েছিল। দলে রয়েছেন ওপেনার জুবেইর হামজা, তিনি ডাচদের বিরুদ্ধে অভিষেকে অর্ধশতরান করেছিলেন।

ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা দল ঘোষণা

২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য যে ওয়ান ডে ইন্টারন্যাশনাল সুপার লিগ রয়েছে তার জন্য আসন্ন সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তিশালী ভারতীয় দলের বিরুদ্ধে তরুণ ক্রিকেটাররা নিজেদের ভালোমতোই মেলে ধরতে পারবেন বলে আশাবাদী ক্রিকেট সাউথ আফ্রিকার নির্বাচকমণ্ডলীর আহ্বায়ক। ১০টি ম্যাচের মধ্যে তিনটিতে জেতায় প্রোটিয়ারা পয়েন্ট তালিকায় রয়েছে নবম স্থানে।

দক্ষিণ আফ্রিকা- তেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ (সহ অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), জুবেইর হামজা, মার্কো জানসেন, জ্যানম্যান মালান, সিসান্ডা মাগালা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েইন পার্নেল, অ্যান্ডিল ফেহলাকওয়াইও, ডোয়েইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, তাবরেজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেইন।

ভারত- লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, ঋতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণ, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+