Tamim Iqbal: টি-২০ বিশ্বকাপের আগে বড় ধাক্কা বাংলাদেশে ক্রিকেটে, অবসর নিলেন তামিম ইকবাল
Tamim Iqbal: টি-২০ বিশ্বকাপের আগে বড় ধাক্কা বাংলাদেশে ক্রিকেটে, অবসর নিলেন তামিম ইকবাল
কয়েক মাস পরই শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের মেগা টুর্নামেন্টে নামার আগে নিজেদের সেরা দল বেছে নেওয়ার জন্য একের পর এক সিরিজ খেলে কম্বিনেশন সেট করছে অংশগ্রহণকারী প্রতিটা দেশ। এই রকম পরিস্থিতিতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। টি-২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবাল।

তামিমের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ক্যারিবিয়ন দলটিকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে ফেসবুকে নিজের অবসরের কথা ঘোষণা করেছেন এক দিনের ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক। সিরিজের সেরা প্লেয়ারের পুরস্কার পাওয়া তামিম সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের কথা ঘোষণা করে লেখেন, "আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এখন থেকে আমাকে এক জন অবসর গ্রহণ করা ক্রিকেটার হিসেবেই গণ্য করুন। সকলকে ধন্যবাদ।"
বিগত কিছু সপ্তাহ ধরে তামিমের টি-২০ কেরিয়ার সম্পর্কে বিভিন্ রকম কথা শোনা যাচ্ছিল। জানা গিয়েছিল কিছু দিনের মধ্যেই তিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নিজের অবস্থান স্পষ্ট করে দেবেন। অবশেষে সেটাই করলেন তামিম।
গত বছরের মাঝামাঝি সময় থেকে টি-২০ ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তামিম ইকবাল। ২০২০ সালে মার্চ মাসে শেষ বার বাংলাদেশের হয়ে টি-২০ ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছিলেন তামিম। জিম্বাবোয়ের বিরুদ্ধে সেই ম্যাচে ৩৩ বলে ৪১ রান করেছিলেন তিনি। এই বামহাতি ক্রিকেটার বাংলাদেশের হয়ে ৭৮টি টি-২০ ম্যাচে ১৭৫৮ রান করেন। তামিমই একমাত্র বাংলাদেশী ক্রিকেটার যিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শতরান করেছেন। বর্তমানে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ টি-২০ রান সংগ্রহকারী তিনি। তাঁর গড় ২৪.৬৫। টি-২০ কেরিয়ারে একটি শতরান এবং ৭টি অর্ধ-শতরান রয়েছে তামিম ইকবালের। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত তামিম ইকবালের সংগ্রহ ৫০৮২ রান এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি করেছেন ৭৯৪৩ রান।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications