(ছবি) 'জঙ্গলে স্বাগত' : ভারতের হারে 'বাঘের' হুঙ্কার বাংলাদেশ মিডিয়ার!
মীরপুর (বাংলাদেশ), ১৯ জুন : ভারতকে ৭৯ রানে হারিয়ে এখন নায়ক বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার ভারত-বাংলাদেশের প্রথম একদিনের ম্যাচেই ভারতকে হারিয়ে দেয় বাংলাদেশ। [একনজরে ভারত-বাংলাদেশ একদিনের সিরিজের খুঁটিনাটি]
অভিষেক ম্যাচেই ৫০ রানে ৫ উইকেট নেওয়া দুর্দান্ত পারফরম্যান্সের জোরে বাংলাদেশের হিরো মুস্তাফিজুর রহমান। যদিও তার আগেই অবশ্য অর্ধেক কাজ এগিয়ে রেখেছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ভারতীয় দলের জন্য ৩০৮ রানের বড়সড় লক্ষ্যমাত্রা তৈরি করে দেয় ব্যাটসম্যানরা।
সেই রান তাড়া করতে গিয়ে ৪৬ ওভারে ২২৮ রানেই শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস।
বাংলাদেশের মিডিয়া নিজেদের দেশের দলের প্রশংসায় আপাতত পঞ্চমুখ। নবাগত মুস্তাফিজুরও বহুল প্রশংসা কুড়িয়েছেন।
ভারতের বিরুদ্ধে বাংলাদেশের এই দুরন্ত জয় নিয়ে কী বলছে বাংলাদেশ মিডিয়া চলুন দেখে নেওয়া যাক
cricket team india bangladesh mustafizur rahman dhaka shakib al hasan photo feature ক্রিকেট ভারতীয় দল বাংলাদেশ মুস্তাফিজুর রহমান ঢাকা সাকিব আল হাসান
Read in English: Bangladesh media hails cricket team












Click it and Unblock the Notifications