(ছবি) একনজরে ভারত-বাংলাদেশ একদিনের সিরিজের খুঁটিনাটি
ঢাকা, ১৭ জুন : বাংলাদেশের বিরুদ্ধে একটিমাত্র টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলতে সেদেশে গিয়েছে ভারত। টেস্ট ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছে এবং আগামিকাল থেকে শুরু হচ্ছে একদিনের সিরিজ।
সবকটি ম্যাচই দিবারাত্রির হবে এবং একটি করে অতিরিক্ত দিনও রাখা হয়েছে বৃষ্টির কথা মাথায় রেখে। টেস্টের স্মৃতি ভুলে একদিনের ম্যাচগুলি জিতে নিতে চাইছে মহেন্দ্র সিং ধোনির ভারত। অন্যদিকে বাংলাদেশ চাইছে দেশের মাটিতে প্রতিরোধ গড়ে তুলতে।
আসুন দেখে নেওয়া যাক একদিনের সিরিজের সব খুঁটিনাটি।

সম্মুখ সমরে ভারত-বাংলাদেশ
বহুদিন পর ভারত, বাংলাদেশের মধ্যে একদিনের সিরিজ হচ্ছে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হওয়া তিক্ততা ভুলে এই প্রথম ওয়ান ডে-তে মুখোমুখি হচ্ছে দুই দেশ।

সম্মুখ সমরে ভারত-বাংলাদেশ
মোট তিনটি একদিনের ম্যাচ খেলবে দুই দেশ। ১৮ জুন, ২১ জুন ও ২৪ জুন ম্যাচ হবে।

সম্মুখ সমরে ভারত-বাংলাদেশ
সবকটি ম্যাচই খেলা হবে ঢাকা, মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে।

সম্মুখ সমরে ভারত-বাংলাদেশ
ভারত-বাংলাদেশের মধ্য়ে এখনও পর্যন্ত ২৯ টি ম্যাচ হয়েছে। এর মধ্যে ২৫ টি ম্য়াচ জিতেছে ভারত। বাংলাদেশ জিতেছে ৩ টি ম্যাচ। একটি ম্যাচ অমীমাংসিত হয়েছে।

সম্মুখ সমরে ভারত-বাংলাদেশ
আগামিকাল সহ সিরিজের বাকী ম্যাচগুলি ভারতীয় সময় দুপুর ২ টো ৩০ মিনিটে শুরু হবে। বাংলাদেশে শুরু হবে স্থানীয় সময় বিকেল ৩ টে থেকে।

সম্মুখ সমরে ভারত-বাংলাদেশ
ভারতে ম্যাচগুলি সম্প্রচারিত হবে সরাসরি স্টার স্পোর্টস চ্যানেলে।

সম্মুখ সমরে ভারত-বাংলাদেশ
এই মুহূর্তে আইসিসি ক্রমতালিকায় ভারতের স্থান ২ ও বাংলাদেশ রয়েছে ৮ নম্বর স্থানে।

সম্মুখ সমরে ভারত-বাংলাদেশ
ভারতের প্রধান খেলোয়াড়রা হলেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, সুরেশ রায়না, রবিচন্দ্রণ অশ্বিন, ভুবনেশ্বর কুমার।

সম্মুখ সমরে ভারত-বাংলাদেশ
বাংলাদেশকে সিরিজ জেতাতে ঝাঁপাবেন মাশরাফি মোর্তাজা, তামিম ইকবাল, শাকিব আল হাসান, মুশফিকুর রহমান।

সম্মুখ সমরে ভারত-বাংলাদেশ
একটিমাত্র টেস্ট বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে একদিনের ম্যাচগুলিতেও। ফলে সবকটি ম্যাচেই অতিরিক্ত দিন রাখা হয়েছে।

সম্মুখ সমরে ভারত-বাংলাদেশ
বৃষ্টি হলে যদি দ্বিতীয় ব্যাটিং করা টিম ২০ ওভার খেলে ফেলে তাহলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে খেলার মীমাংসা হবে।

ভারতের দল
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটকিপার), রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, অম্বাতি রায়াডু, আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি, ধবল কুলকার্নি।

বাংলাদেশের দল
মাশরাফি মোর্তাজা (অধিনায়ক), শাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাব্বির রহমান, নাসির হোসেন, আরাফত সুন্নি, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, রনি তালুকদার, মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস।

আম্পায়ার ও ম্যাচ রেফারি
ভারত-বাংলাদেশের আম্পায়ার থাকছেন রড টাকর (অস্ট্রেলিয়া)। তাঁকে সঙ্গ দেবেন একজন বাংলাদেশি আম্পায়ার। এবং ম্যাচ রেফারি থাকবেন জিম্বাবোয়ের অ্যান্ডি পাইক্রফ্ট।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications