শাকিব স্পর্শ করলেন টি ২০ বিশ্বকাপে আফ্রিদির রেকর্ড! পাপুয়া নিউ গিনিকে ছিটকে দিয়ে সুপার টুয়েলভে বাংলাদেশ

টি ২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে প্রবল অস্বস্তিতে পড়েছিল বাংলাদেশ। ওমানের বিরুদ্ধে কার্যত ডু-অর-ডাই ম্যাচের জয় মাহমুদুল্লাহর দলের আত্মবিশ্বাস বাড়িয়ে কিছুটি অক্সিজেন দিয়েছিল। আজ শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনিকে চূর্ণ করে সুপার টুয়েলভে পৌঁছে গেল বাংলাদেশ। যদিও বেশ কিছু বিভাগ নিয়ে এখনও চিন্তা থাকছে। এরই মধ্যে টি ২০ বিশ্বকাপে শাহিদ আফ্রিদির সর্বাধিক উইকেটের রেকর্ড আজ স্পর্শ করে ফেললেন শাকিব আল হাসান।

ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে বাংলাদেশ। তিনটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৮ বলে সর্বাধিক ৫০ রান করেন অধিনায়ক মাহমুদুল্লাহ। তিনটি ছয় মেরে ৩৭ বলে ৪৬ করেন শাকিব আল হাসান। ওপেনার মহম্মদ নঈম ম্যাচের দ্বিতীয় বলেই শূন্য রানে আউট হন। অপর ওপেনার লিটন দাসের সংগ্রহে ২৯ রান। আফিফ হোসেন ২১, মুশফিকুর রহিম ৫ রান করেন। একটি চার ও দুটি ছক্কা মেরে ৬ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন মহম্মদ সৈফুদ্দিন। কাবুয়া মোরেয়া, ড্যামিয়েন রাভু ও আসাদ ভালা ২টি করে উইকেট নেন।

জবাবে খেলতে নেমে ৪৮ বলের ব্যবধানে মাত্র ১৮ রানের মধ্যে সাত উইকেট হারায় পাপুয়া নিউ গিনি। ২.৩ ওভারে ১১ রানের মাথায় পড়েছিল প্রথম উইকেট। সেখান থেকে ১০.৩ ওভারে ২৯ রানের মাথায় সপ্তম উইকেট হারায় পাপুয়া নিউ গিনি। টি ২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেদারল্যান্ডস ২০১৪ সালে চট্টগ্রামে ৩৯ রানে অল আউট হয়ে গিয়েছিল। একই বিশ্বকাপে চট্টগ্রামেই শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজিল্যান্ড গুটিয়ে গিয়েছিল ৬০ রানে।

পাপুয়া নিউ গিনিকে অবশ্য সেই লজ্জার রেকর্ডের হাত থেকে রক্ষা করলেন কিপলিন ডরিগা। ৫৪ রানের মাথায় অষ্টম উইকেট পড়েছিল। সেখান থেকে ১৯.৩ ওভারে ৯৭ রানে শেষ হয় পাপুয়া নিউ গিনির ইনিংস। এবারের টি ২০ বিশ্বকাপে তিনটি ম্যাচের তিনটিতেই হারল তারা। ৩৪ বলে ৪৬ রান করে অপরাজিত থাকলেন ডরিগা। পাপুয়া নিউ গিনির শেষ তিন উইকেট ফেলতে অবশ্য বেশ বেগ পেতে হল বাংলাদেশের বোলারদের। শাকিব আল হাসান ৪ ওভারে ৯ রানের বিনিময়ে নিলেন ৪ উইকেট। টি ২০ বিশ্বকাপে ২৮টি ম্যাচে শাকিবের উইকেটসংখ্যা হল ৩৯। এর আগে ৩৪টি ম্যাচে ৩৯টি উইকেট নিয়ে টি ২০ বিশ্বকাপে সর্বাধিক উইকেটশিকারী ছিলেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি। এদিন তিনি সেই রেকর্ডে থাবা বসালেন। আর একটি উইকেট পেলেই টি ২০ বিশ্বকাপে এককভাবে সর্বাধিক উইকেটের মালিক হয়ে যাবেন শাকিব।

শাকিব স্পর্শ করলেন টি ২০ বিশ্বকাপে আফ্রিদির রেকর্ড

মহম্মদ সৈফুদ্দিন ও তাস্কিন আহমেদ দুটি করে উইকেট দখল করেন। ফের ম্যাচের সেরার পুরস্কার পেলেন শাকিব। এই জয়ের ফলে বাংলাদেশের ৩ ম্যাচে ৪ পয়েন্ট হল, নেট রান রেট ১.৭৩৩। স্কটল্যান্ড ও ওমান একটু পরেই পরস্পরের বিরুদ্ধে খেলতে নামছে। স্কটল্যান্ডের পয়েন্ট ৪, ওমানের ২। তবে ওমানের নেট রান রেট স্কটল্যান্ডের চেয়ে ভালো। ফলে স্কটল্যান্ড ওমানকে হারিয়ে গ্রুপশীর্ষে থেকে সুপার টুয়েলভে যাবে। ওমান জিতে গেলে স্কটল্যান্ড ছিটকে যাবে, বাংলাদেশ সেক্ষেত্রে গ্রুপশীর্ষে থেকে সুপার টুয়েলভে উঠবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+