বিরাট কোহলির আরও এক রেকর্ড ভাঙলেন বাবর, পাক অধিনায়ক কোথায় এগিয়ে জানালেন হেডেন

টি ২০ আন্তর্জাতিকে বিরাট কোহলির আরও রেকর্ড ভেঙে দিলেন বাবর আজম। পাকিস্তানের অধিনায়ক দুবাইয়ে টি ২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৪ বলে ৩৯ রান করে আউট হন। সেই সুবাদে তিনি একাধিক রেকর্ড গড়েছেন। বিরাট কোহলির রেকর্ড ভেঙে দ্রুততম ব্যাটার হিসেবে টি ২০ আন্তর্জাতিকে তিনি পেরোলেন আড়াই হাজার রানের গণ্ডি।

বিরাট কোহলির আরও এক রেকর্ড ভাঙলেন বাবর

৬৭টি টি ২০ আন্তর্জাতিকে ৬২ ইনিংসে বাবর আজমের রান এখন ২৫০৭। বিরাট কোহলি টি ২০ আন্তর্জাতিকে এই মুহূর্তে সর্বাধিক রানের মালিক। তিনি আড়াই হাজার রান পূর্ণ করতে নিয়েছিলেন ৬৮টি ইনিংস। এদিন ডেভিড ওয়ার্নারও টি ২০ আন্তর্জাতিকে আড়াই হাজার রান পূর্ণ করলেন। তিনটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৩০ বলে ৪৯ রানে আউট হওয়ায় ৮৭টি টি ২০ আন্তর্জাতিকে তাঁর রান এখন ২৫০১। শাদাব খানের বলে কট বিহাইন্ড হয়ে নিজেই মাঠ ছাড়েন ওয়ার্নার। তবে রিপ্লেতে দেখা গিয়েছে বল ওয়ার্নারের ব্যাটে লাগেনি।

বিরাট কোহলির আরও এক রেকর্ড ভাঙলেন বাবর

টি ২০ বিশ্বকাপে অভিষেকে সবচেয়ে বেশি রান করার নিরিখে পাকিস্তানের ব্যাটিং পরামর্শদাতা ম্যাথু হেডেনের রেকর্ডও এদিন ভেঙে দিয়েছেন বাবর। ২০০৭ সালে প্রথম টি ২০ বিশ্বকাপে হেডেন করেছিলেন সর্বাধিক ২৬৫ রান। চলতি বিশ্বকাপে আজকের সেমিফাইনাল পর্যন্ত বাবর ৬ ম্যাচে ৩০৩ রান করেছেন। ২০০৯ সালের টি ২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান তিনটি অর্ধশতরানের সুবাদে সাত ম্যাচে করেছিলেন ৩১৭ রান। ২০১৪ সালের টি ২০ বিশ্বকাপে সেই নজির ভেঙে বিরাট কোহলি ৬ ম্যাচে চারটি অর্ধশতরান-সহ ৩১৯ রান করেন। সেই নজিরও টপকে যাওয়ার হাতছানি রয়েছে সীমিত ওভারের ক্রিকেটে বিশ্বের ১ নম্বর ব্যাটার বাবর আজমের সামনে।

বিরাট কোহলির আরও এক রেকর্ড ভাঙলেন বাবর

ম্যাথু হেডেন আজ বলেছেন, বিরাট কোহলি ও বাবর আজম দুজনেই অসাধারণ ব্যাটার, তাই তাঁদের মধ্যে তুলনা প্রত্যাশিতই। বাবর বেশিরভাগ সময়ই শান্তভাব বজায় রাখেন ব্যাটিং করার সময় কিংবা অধিনায়কত্বের সময়। বিরাট সেখানে অ্যানিমেটেড, খুব আবেগপ্রবণ এবং মাঠেও খুব আগ্রাসী মেজাজে থাকেন। বাবর অধিনায়ক হলেও বয়স অনেক কম। শেখার আগ্রহ রয়েছে। খুব দ্রুত সবকিছু রপ্ত করতে পারেন। ব্যাটিংয়ের সময় নিয়ন্ত্রণ অনেক বেশি এবং সলিড টেম্পারামেন্ট বজায় রেখে খেলেন। কোন বল কীভাবে সামলাতে হবে তা বিবেচনার নিরিখে বাবরের সমকক্ষ আমি কাউকে দেখিনি। বলের লাইন ও লেংথ আঁচ করে যথোপযুক্ত শট খেলার নিরিখে বাবরের দক্ষতার প্রশংসাই শোনা গিয়েছে প্রাক্তন অজি ওপেনারের গলায়। এই গুণগুলির জন্যই বাবর ধারাবাহিকতা বজায় রাখতে পারছেন বলে মত হেডেনের। ক্রিকেটীয় শট খেলে মাঝের ওভারগুলিতে ব্যাটিংয়ের স্ট্রাইক রেট বাড়ানোর দক্ষতাও পাক অধিনায়কের রয়েছে বলে জানিয়েছেন হেডেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+