ফিঞ্চের দেওয়া কেক রোহিতদের সঙ্গে কেটে জন্মদিন সেলিব্রেট বাবরের, পাকিস্তানের শক্তি নিয়েও সন্তুষ্ট
পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের আজ জন্মদিন। ২৮ বছর পূর্ণ করলেন বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। এবারের জন্মদিন তাঁর কাছে দারুণভাবে স্মরণীয় হয়েও থাকবে। তার কারণ, এই প্রথম ১৫টি দেশের অধিনায়কের উপস্থিতিতে জন্মদিনের কেক কাটলেন পাক অধিনায়ক। বাবরের জন্মদিনে সারপ্রাইজ গিফট হিসেবে কেক উপহার দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
|
বাবর আজমের জন্মদিন
আজ মেলবোর্নে টি ২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী সমস্ত দেশের অধিনায়কের প্রেস কনফারেন্স আয়োজন করেছিল আইসিসি। চলল ফটো সেশনের পালাও। এরই মধ্যে দেখা গেল, অস্ট্রেলিয়ার টি ২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ পাক অধিনাক বাবরের জন্য বার্থ ডে কেক নিয়ে হাজির। রোহিত শর্মা-সহ বাকি অধিনায়করাও সেখানেই ছিলেন। সেই কেক কেটে জন্মদিন সেলিব্রেট করলেন বাবর। বাবর সংবাদমাধ্যমের সামনে কেক কাটার সময় সেটি ধরে রেখেছিলেন স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন।
|
জোড়া কেক কেটে সেলিব্রেশন
তবে শুধু এই কেকটিই কাটেননি বাবর। টি ২০ বিশ্বকাপের অন্য অধিনায়কদের উপস্থিতিতে প্রেস রুমের বাইরেও একটি সবুজ রংয়ের কেট কাটেন পাকিস্তানের অধিনায়ক। সেই মুহূর্তের ছবি শেয়ার করে বাবরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আইসিসি। পাকিস্তান সবুজ রংয়ের জার্সি পরে খেলে। এই কেকের রংটিও ছিল সবুজ।
|
ভারতের বিরুদ্ধে দ্বৈরথ নিয়ে
২৩ অক্টোবর পাকিস্তান খেলবে ভারতের বিরুদ্ধে। তার আগে ভারত অধিনায়ক রোহিত শর্মার প্রতি সমীহের সুর শোনা গেল পাক অধিনায়কের গলায়। বাবর বলেন, রোহিত শর্মা আমার চেয়ে বয়সে বড়। প্রচুর ম্যাচ খেলেছেন রোহিত। তাঁর কাছ থেকে সব সময়ই শেখার চেষ্টা করে থাকি। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বাবর বলেন, সব সময়ই এই ম্যাচটি হাই-ইন্টেনসিটি গেম। ক্রিকেটপ্রেমীরাও এই ম্যাচটির জন্য অপেক্ষা করে থাকেন। আমরা মাঠে প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করে থাকি। ভালো ক্রিকেট খেলা, নিজেদের সেরাটা দেওয়াই আমাদের লক্ষ্য থাকে।
|
জোরে বোলিং নিয়ে আত্মবিশ্বাসী
নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জিতেই অস্ট্রেলিয়ায় পা রেখেছে পাকিস্তান। রোহিত শর্মা এদিন জানিয়ে দিয়েছেন, পাকিস্তান ম্যাচের জন্য ভারতের একাদশ তৈরি। যদিও তেমন কিছু না বলে আপাতত দুটি প্রস্তুতি ম্যাচেই ফোকাস রাখতে চাইছেন বাবর। শাহিন শাহ আফ্রিদি ও ফখর জামান ফিট হয়ে দলে আসায় স্বস্তি রয়েছে পাক শিবিরে। বাবর বলেন, শাহিন পুরোপুরি ফিট। তিনি সব সময় নিজের ১০০ শতাংশ উজাড় করে দেন। তাঁকে মাঠে দেখার জন্য মুখিয়ে রয়েছি। আমাদের দলে সব সময়ই ভালো মানের জোরে বোলাররা থাকেন। আমাদের ফাস্ট বোলিং লাইন আপ বেশ শক্তিশালী। শাহিন আসায় শক্তি আরও বেড়েছে। বিভিন্ন কন্ডিশনে আমরা খেলেছি বিশ্বকাপের আগে। নতুন বলের পাশাপাশি ডেথ ওভারের বোলিংয়ে উন্নতি ঘটিয়েছেন হ্যারিস রউফ। পরিস্থিতি অনুযায়ী দলে প্রয়োজনীয় পরিবর্তন ঘটিয়েই পাকিস্তান বিশ্বকাপ অভিযানে নামবে বলে জানিয়েছেন বাবর।
Captains' Day ⭐#T20WorldCup pic.twitter.com/ULvWQaIH5D
— Grassroots Cricket (@grassrootscric) October 15, 2022
(ছবি- অ্যারন ফিঞ্চের ইনস্টাগ্রাম)
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications