দিল্লি টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস কত রানে থামাতে চায় ভারত? জানালেন অক্ষর প্যাটেল

দিল্লি টেস্টে উইকেট ক্রমেই মন্থর হচ্ছে। সে কারণে অস্ট্রেলিয়াকে কত রানের মধ্যে বেঁধে ফেলতে হবে সেই পরিকল্পনা ঠিক হয়েছে বলে জানালেন অক্ষর প্যাটেল।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া ১ রানের লিড আদায় করে নিয়েছে। প্রথম ইনিংসে অজিদের ২৬৩ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৬২ রানে। দ্বিতীয় দিনের শেষে প্যাট কামিন্সরা এগিয়ে ৬২ রানে, হাতে ৯ উইকেট। স্বাভাবিকভাবেই চর্চা চলছে, কত রান নিরাপদ হতে পারে?

দিল্লি টেস্টে কত রানের টার্গেট নিরাপদ ভারতের জন্য?

ভারতের হয়ে এদিন সর্বাধিক ৭৪ রান করেছেন অক্ষর প্যাটেল। ১১৫ বলের ইনিংসে রয়েছে ৯টি চার ও তিনটি ছয়। আজ সাংবাদিক বৈঠকে এসে অক্ষর জানান, অস্ট্রেলিয়াকে ২২০ থেকে ২৫০ রানের মধ্যে বেঁধে ফেলাই তাঁদের লক্ষ্য। তাঁর কথায়, অস্ট্রেলিয়াকে দ্রুত থামিয়ে দিলে ভালো হবে। আমার ধারণা, যদি সেটা ২২০ থেকে ২৫০ রানের মধ্যে হয় তাহলে চতুর্থ দিন আমরা যখন ব্যাট করব তখন টার্গেটে পৌঁছনো সুবিধাজনক হবে। এ জন্য আমাদের ভালো বোলিং করতে হবে। উইকেট ক্রমেই মন্থর হচ্ছে। সে কারণেই আমাদের দ্রুত উইকেট তুলে নেওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে। এই পিচে উইকেট তোলা সহজ নয় বলেও উপলব্ধি অক্ষরের। সে কারণেই ভালো বোলিংয়ের উপর জোর দিতে চাইছেন তিনি। কালকের সকালের সেশনটি গুরুত্বপূর্ণ বলেও জানান।

১৩৯ রানে ভারত ছয় উইকেট হারানোর পর রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে জুটিতে ১১৪ রান যোগ করেন অক্ষর। তিনি বলেন, চাপ ছিল। আমরা পিছিয়েও ছিলাম। অস্ট্রেলিয়ার স্কোরের যতটা সম্ভব কাছাকাছি পৌঁছে যাওয়ার লক্ষ্যেই আমরা ব্যাট করছিলাম। উইকেট তখন সহজ হয়ে গিয়েছিল। আমরা দুজনেই থিতুও হয়ে গিয়েছিলাম, ফলে পার্টনারশিপ গড়ে অজিদের রানের কাছাকাছি যাওয়ার লক্ষ্য নিয়ে খেলতে থাকি। সেটা হওয়ায় ভালো লাগছে।

অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিয়ঁ বলেছেন অশ্বিন ও অক্ষর যে কোনও দলের প্রথম ছয়ে ব্যাট করতে নামার যোগ্য। তবে অক্ষর সে সব নিয়ে বিশেষ ভাবছেন না। সাদা বলের ক্রিকেট থেকে লাল বলের ক্রিকেটে নেমে নাগপুরে সাফল্য পেয়েছিলেন। সেই ফর্মই দিল্লিতে ধরে রাখতে পেরে তৃপ্ত অক্ষর। ফর্মে থাকলে ধারাবাহিকভাবে এমন খেলাই খেলতে চান বলে জানিয়েছেন তিনি। অক্ষর জানিয়েছেন, তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি ব্যাটিং অলরাউন্ডার, নাকি বোলিং অলরাউন্ডার? তার উত্তরে তিনি বলেছিলেন, রান করতে পারলে ব্যাটিং অলরাউন্ডার, উইকেট পেলে বোলিং অলরাউন্ডার। উইকেটের পেসের সঙ্গে মানিয়ে নিয়ে ব্যাট করেছেন। বল দ্রুত আসছিল না। নিজের শক্তি বুঝে বাঁ-হাতি স্পিনারকেই আক্রমণের পরিকল্পনা নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+