নির্বাসিত রবীন্দ্র জাদেজার জায়গায় তৃতীয় টেস্টে দলে আসতে চলেছেন কোন ক্রিকেটার, জেনে নিন
অক্ষর প্যাটেলের শিকে ছিঁড়তে চলেছে, ক্যান্ডি টেস্টে তিনি আসতে চলেছেন রবীন্দ্র জাদেজার জায়গায়
দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে দুরন্ত পারফরমেন্স ভারতীয় এ দলের ছেলেদের। আর সেখানে মঙ্গলবার সাত উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট্রফি ধরে রেখেছে ভারত। ভারতীয় এ দলের জার্সি গায়ে দারুণ পারফরমেন্স ছিল অক্ষরের। আর তাই হাতে হাতে পুরস্কার। তৃতীয় টেস্টে পনেরো জনের দলে সামিল হয়েছেন এই তরুণ ক্রিকেটার।

আইসিসি-র শাস্তির কারণে তৃতীয় টেস্টে খেলা হবে না বিশ্বের এক নম্বর অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। অগাস্টের ১২ তারিখ থেকে ক্যান্ডির পাল্লেকালে স্টেডিয়ামে তৃতীয় টেস্ট। ইতিমধ্যেই ২-০ সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। বিসিসিআই সচিব অমিতাভ চৌধুরী জানিয়েছে সিনিয়র দলের জাতীয় নির্বাচকরা অক্ষরকে রবীন্দ্র জাদেজার পরিবর্ত হিসেবে বেছে নিয়েছেন।

২৪ মাসে ৬ ডারমিট পয়েন্ট নিয়ে তৃতীয় টেস্টে বাদ হয়েছেন রবীন্দ্র জাদেজা। দক্ষিণ আফ্রিকা- এ দলের বিরুদ্ধে চার বছর আগে জেতা ট্রফি ধরে রাখতে পেরেছে রাহুল দ্রাবিড়ের ছেলেরা। সেই দুরন্ত ছেলেদের মধ্যে ছিলেন অক্ষর প্যাটেলও। তাই দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি শ্রীলঙ্কায় আসছেন তিনি।












Click it and Unblock the Notifications