মহিলা টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের, হরমনপ্রীতের মুখে কেন সৌরভ-ধোনি?

মহিলাদের টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত ভারত। বিশ্বকাপের সব দলকে সমীহ করছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁর কেরিয়ারে সৌরভ ও ধোনির অবদানের উল্লেখ।

মহিলা টি ২০ বিশ্বকাপের আগে ব্যাটিং চিন্তায় রাখছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতকে। দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজে অপরাজেয় থেকে ফাইনালে উঠেও ব্যাটিং ব্যর্থতায় ডুবতে হয়েছিল। ব্যাটারদের খারাপ ফর্ম অব্যাহত বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও। আজ কেপ টাউনে অস্ট্রেলিয়ার মহিলা দল ভারতের প্রমীলা বাহিনীকে হারাল ৪৪ রানে।

প্রস্তুতি ম্যাচে হারল ভারত

প্রস্তুতি ম্যাচে হারল ভারত

টস জিতে ব্যাট করতে নেমে মেগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়া ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান তুলেছিল। ৭৯ রানে ৮ উইকেট পড়েছিল ১৫.৪ ওভারে। সেখান থেকে অজিরা ওই স্কোরে পৌঁছয় জর্জিয়া ওয়েরহ্যামের ১৭ বলে অপরাজিত ৩২ ও জেস জোনাসেনের ১৪ বলে অপরাজিত ২২ রানের সুবাদে। বেথ মুনি করেন ৩৩ বলে ২৮, অ্যাশলেইঘ গার্ডনার করেন ১৭ বলে ২২। শিখা পাণ্ডে, পূজা বস্ত্রকার ও রাধা যাদব দুটি করে উইকেট নেন। রাজেশ্বরী গায়কোয়াড় পান ১ উইকেট। দীপ্তি শর্মা ৩ ওভারে ১৮ রান দিয়ে উইকেট পাননি।

ব্যাটিং ব্যর্থতা

ব্যাটিং ব্যর্থতা

জবাবে ভারতের ইনিংস ১৬ ওভারে মাত্র ৮৫ রানেই শেষ। ২২ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল হরমনপ্রীতের দল। জেমাইমা রডরিগেজ ও স্মৃতি মান্ধানা ০, শেফালি ভার্মা ২, রিচা ঘোষ ৫, হারলিন দেওল ১২, যস্তিকা ভাটিয়া ৭, দীপ্তি শর্মা ১৯, পূজা বস্ত্রকার ৯, শিখা পাণ্ডে ও রাধা যাদব করেন ১ রান করে, অঞ্জলি সর্বাণী করেন ১১। ১৭ রানে চার উইকেট নেন ডার্সি ব্রাউন। হরমনপ্রীত অবশ্য ব্যাট করেননি।

সৌরভ-ধোনির অবদান

সৌরভ-ধোনির অবদান

এদিকে, বিশ্বকাপ শুরুর আগে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে হরমনপ্রীত জানান তাঁর অধিনায়কত্বের ক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান রয়েছে। তিনি বলেন, আমরা জানি মাঠে কতটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকেন ধোনি। পুরানো ভিডিও দেখলে অনেক কিছু শেখা যায়। আমি সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেন্দ্র সিং ধোনিকে দেখে অনেক কিছুই শিখেছি। আমি ছোট ছোট জিনিস শিখতে ভালোবাসি যা আমার এবং দলের পক্ষে ইতিবাচক গবে। ফলে যখনই অধিনায়কত্বের কথা ওঠে তখনই আমার জীবনে এই দুজনের কথা আমি উল্লেখ করে থাকি।

অধিনায়কত্বের অনুপ্রেরণা

অধিনায়কত্বের অনুপ্রেরণা

হরমনপ্রীত আরও বলেন, সৌরভ যখন ভারতকে নেতৃত্ব দিচ্ছেন তখন মহিলাদের ক্রিকেটেরও বিকাশ ঘটছিল। যেভাবে সৌরভ প্লেয়ারদের পাশে থেকে, তাঁদের প্রতি আস্থা রেখে ড্রেসিংরুমের পরিবেশটাই বদলে দিতেন, তা সমীহযোগ্য। ফলে সৌরভ ও ধোনির নেতৃত্ব আমি সব সময় ফলো করি। ১২ ফেব্রুয়ারি পাকিস্তান ম্যাচ দিয়ে ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে। সব দলকেই সমীহ করছেন হরমনপ্রীত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+