টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠাল অস্ট্রেলিয়া
টি ২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুবাইয়ে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠাল অস্ট্রেলিয়া । দুই দলই অপরিবর্তিত। টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে ২০১০ সালে অস্ট্রেলিয়া ও পাকিস্তান পরস্পরের মুখোমুখি হয়েছিল। সেবার অজিদের কাছে হেরে গিয়েছিল পাকিস্তান। ফলে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা বাবর আজমের দলের কাছে এদিনের ম্যাচ মধুর প্রতিশোধ নেওয়ারও ম্যাচ।

Australia have won the toss and elected to bowl first against Pakistan #T20WorldCup pic.twitter.com/sIU3s7Kjrj
— cricket.com.au (@cricketcomau) November 11, 2021
ডিউ ফ্যাক্টরের কথা ভেবে টি ২০ বিশ্বকাপই বেশিরভাগ দলই টস জিতে ফিল্ডিং নিয়েছে। ফলে সেই ধারাই অব্যাহত রেখেছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি বলেন, উইকেট দেখে ভালোই লাগছে। মনে হচ্ছে না চরিত্রগতভাবে কোনও পরিবর্তন হবে। পাওয়ারপ্লে আইপিএলের পাশাপাশি চলতি বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ফলে পাওয়ারপ্লে-র ফায়দা নিতে অস্ট্রেলিয়া যে মুখিয়ে রয়েছে সেটা স্পষ্ট করে দিয়েছেন ফিঞ্চ। বাবর আজম বলেন, টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালে দলকে নেতৃত্ব দিতে গর্ব অনুভব করছি। আমরা ভালো ক্রিকেট খেলছি। এখানকার চেনে পরিবেশে জয়ের ধারা অব্যাহত রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী বাবর।
The team getting set
— cricket.com.au (@cricketcomau) November 11, 2021
Dubai looking a treat#T20WorldCup pic.twitter.com/Pa1FNFL0vA
২০১০ সালে ফাইনালে উঠেও ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল অজিরা। ২০১২ সালের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায় নেয়। অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত একবারও টি ২০ বিশ্বকাপ জিততে পারেনি। সেই আশা জিইয়ে রাখতে হলে আজ জিততেই হবে অ্যারন ফিঞ্চের দলকে। ৬ বছর ধরে সংযুক্ত আরব আমিরশাহীতে টি ২০ আন্তর্জাতিকে অপরাজেয় পাকিস্তান, এখনও অবধি টানা ১৬টি ম্যাচ জিতেছে। বাবর আজমও অধিনায়ক হিসেবে এই দেশে টি ২০ আন্তর্জাতিকে হারেননি। পাকিস্তানই এবারের বিশ্বকাপে একমাত্র দল হিসেবে সেমিফাইনালে উঠেছে সুপার টুয়েলভের সব কটি ম্যাচ জিতে। ফ্লু ও সামান্য জ্বর থাকায় গতকাল অনুশীলন করেননি মহম্মদ রিজওয়ান ও শোয়েব মালিক। তবে আজ পাকিস্তান দলের তরফে জানিয়ে দেওয়া হয়, সেমিফাইনালের জন্য দুজনেই ফিট।

টি ২০ আন্তর্জাতিকে পাকিস্তান ও অস্ট্রেলিয়া মোট ২৩টি ম্যাচ খেলেছে। পাকিস্তান জিতেছে ১৩টিতে, অস্ট্রেলিয়া ৯টিতে। পরিত্যক্ত বা অমীমাংসিত একটি ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে পাকিস্তানের সর্বাধিক স্কোর ২০১, সর্বনিম্ন ৭৪। অস্ট্রেলিয়ার যথাক্রমে ১৯৬ ও ৮৯। আইসিসি ইভেন্টে চারটি নক আউট ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছে (১৯৮৭ সালের বিশ্বকাপ সেমিফাইনাল, ১৯৯৯ সালের বিশ্বকাপ ফাইনাল, ২০১০ সালের টি ২০ বিশ্বকাপ ফাইনাল ও ২০১৫ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল)।
Pakistan team off to the stadium for our semifinal match. 👊🇵🇰#WeHaveWeWill #T20WorldCup pic.twitter.com/ddWroTWxN9
— Pakistan Cricket (@TheRealPCB) November 11, 2021
অস্ট্রেলিয়া- ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
পাকিস্তান- বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফখর জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হ্যারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।












Click it and Unblock the Notifications