শেন ওয়ার্ন প্রয়াত, অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনারের প্রয়াণে শোকের ছায়া
অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন প্রয়াত। বয়স হয়েছিল ৫২। তাইল্যান্ডের কোহ সামুইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে জানা যাচ্ছে।

শেন ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, শেন ওয়ার্ন যে ভিলাটিতে ছিলেন সেখানে অনেক ডাকাডাকির পরও সাড়া মেলেনি। অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। চিকিৎসকদের সবরকম চেষ্টা সত্ত্বেও তাঁকে বাচানো যায়নি। পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানানো হয়েছে।
"Whenever he came to the wicket, change came over the game of Cricket"
— Wasim Jaffer (@WasimJaffer14) March 4, 2022
My mind just cannot accept that Shane Warne is no more. Gone too soon.. Thoughts and prayers with his family and friends..RIP Warnie 🙏🏻 pic.twitter.com/YgfvY1WaS0
১৪৫টি টেস্টে শেন ওয়ার্নের ৭০৮টি উইকেট রয়েছে। সেরা বোলিং ৭১ রানে ৮ উইকেট। ম্যাচে সেরা বোলিং ফিগার ১২৮ রানে ১২ উইকেট। ইনিংসে চার উইকেট পেয়েছেন ৪৮ বার, পাঁচ উইকেট ৩৭ বার, ম্যাচে ১০ বা তার বেশি উইকেট পেয়েছেন ১০ বার। ১৯৪টি একদিনের আন্তর্জাতিকে তাঁর উইকেটের সংখ্যা ২৯৩। সেরা বোলিং ৩৩ রানে ৫ উইকেট। চার উইকেট নিয়েছেন ১২ বার। ম্যাচে পাঁচ উইকেট ১ বার। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০১টি ম্যাচে তাঁর উইকেটের সংখ্যা ১৩১৯। লিস্ট এ-তে ৪৭৩টি উইকেট পেয়েছেন, টি ২০ খেলেছেন ৭৩টি, উইকেট পেয়েছেন ৭০টি।
Unbelievably sad day for cricket
— KolkataKnightRiders (@KKRiders) March 4, 2022
Can’t believe we are typing this... Rest In Peace, Legend #ShaneWarne 💐 pic.twitter.com/jTIzXiB4Qi
Recommended Video
শেন ওয়ার্নের জন্ম ১৯৬৯ সালের ১৩ সেপ্টেম্বর ভিক্টোরিয়ার ফার্নট্রি গালিতে। অস্ট্রেলিয়ার পাশাপাশি খেলেছেন হ্যাম্পশায়ার, আইসিসি বিশ্ব একাদশ, মেলবোর্ন স্টারস, রাজস্থান রয়্যালস, অবশিষ্ট বিশ্ব একাদশ ও ভিক্টোরিয়ার হয়ে। ওয়ার্নি নামেই সতীর্থরা ডাকতেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং করার পাশাপাশি ধারাভাষ্যকারের ভূমিকাতেও তাঁকে দেখা গিয়েছে। টেস্ট ক্রিকেটে তিনি ৩১৫৪ রান করেছেন। ১২টি অর্ধশতরান রয়েছে, সর্বাধিক ৯৯। টেস্টে তিন হাজারের উপর রান করেছেন কোনও শতরান ছাড়া এটিও একটি রেকর্ড। একদিনের আন্তর্জাতিকে ১০১৮ রান করেছেন, সর্বাধিক ৫৫। প্রথম শ্রেণির ক্রিকেটে ওয়ার্ন ৬৯১৯ রান করেছেন, দুটি শতরান ও ২৬টি অর্ধশতরান রয়েছে। সর্বাধিক অপরাজিত ১০৭।












Click it and Unblock the Notifications