AUS vs IND: মেলবোর্নে মেজাজ হারালেন বিরাট কোহলি, বিমানবন্দরেই চটলেন অস্ট্রেলিয়ার সাংবাদিকদের উপর
AUS vs IND: বক্সিং ডে টেস্ট খেলতে আজই ব্রিসবেন থেকে মেলবোর্ন পৌঁছল ভারতীয় দল। মেলবোর্নের বিমানবন্দরে নেমেই মেজাজ হারালেন বিরাট কোহলি।
অস্ট্রেলিয়ার সাংবাদিকদের উপর ক্ষোভ প্রকাশ করলেন। এক মহিলা সাংবাদিকের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে ডিলিট করতে বললেন ছবি ও ভিডিও।

কন্যা ভামিকা ও পুত্র অকায়ের মুখ জনসমক্ষে আনেননি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা যায় সন্তানদের ছবি হয় পিছন থেকে তোলা, নয়তো ইমোজি দিয়ে আড়াল করা হয়ে থাকে। তাতেও আগে ভাইরাল হয়েছে ভামিকার ছবি।
না জানিয়ে এভাবে ছবি তোলায় অসন্তোষ প্রকাশ করতেও দেখা গিয়েছে বিরাট ও অনুষ্কাকে। মুম্বই-সহ অনেক বিমানবন্দরে বিরাট আগে এসে সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের অনুরোধ করেন তাঁদের সন্তানদের ছবি না তোলার জন্য
মুম্বই বিমানবন্দরে পাপারাৎজিদের সঙ্গেও বিরাট-অনুষ্কার সম্পর্ক খুব ভালো। তাঁরা বিরাট ও অনুষ্কার অনুরোধ মেনে তাঁদের ছবি বা ভিডিও তোলেন না। এ জন্য ধন্যবাদ জানিয়ে সেই চিত্র সাংবাদিকদের কাছে বিরাট-অনুষ্কা উপহার কিংবা কৃতজ্ঞতার বার্তাও দিয়ে থাকেন।
মেলবোর্নে পৌঁছে এই ইস্যুতেই মেজাজ হারালেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ায় দুই সন্তানকে নিয়েই বিরাটের সঙ্গে রয়েছেন স্ত্রী অনুষ্কা শর্মা। অস্ট্রেলিয়ার চ্যানেল সেভেনের এক সাংবাদিক বিরাট, অনুষ্কা ও তাঁদের সন্তানদের ভিডিও তোলেন। তাতেই বিরাট ক্ষুব্ধ কোহলি।
তাঁর পরিবারের গোপনীয়তা এভাবে লঙ্ঘন করায় বিরাট নিজে গিয়ে কথা বলেন ওই সাংবাদিকের সঙ্গে। তাঁকে বলেন, ছবি, ভিডিও সব ডিলিট করতে। এরপর বিরাট এগিয়ে গিয়ে কথা বলেন অস্ট্রেলিয়ার অন্যান্য সাংবাদিক, চিত্র সাংবাদিকদের সঙ্গেও।
Virat Kohli gets angry at Australian Media
— ICT Fan (@Delphy06) December 19, 2024
for clicking him and his family without prior approval pic.twitter.com/7LTLkSkCGp
বিরাট তাঁদেরও অনুরোধ করেন তাঁর সন্তানদের ছবি বা ভিডিও ডিলিট করতে, তা প্রকাশ না করতে। কোহলির কথায়, আমাদের সঙ্গে যখন সন্তানরা থাকে তখন কিছুটা গোপনীয়তা রক্ষা জরুরি। আমাকে না জিজ্ঞেস করে তাদের ছবি তোলা যায় না।
I strongly denounce the targeting of #ViratKohli by Australian media. BCCI should raise it officially and players privacy must be respected.pic.twitter.com/aIYA32gyXv
— MUB|The Explicit Analyst| (@engrmub) December 19, 2024
উল্লেখ্য, ভারতীয় দলের সঙ্গেও বিরাট কোহলি অস্ট্রেলিয়ায় যাননি। স্ত্রী, সন্তানদের নিয়ে আগেই রওনা হয়ে গিয়েছিলেন পারথের উদ্দেশ্যে। সেই সময়ও মুম্বই বিমানবন্দরে অনুষ্কা ও সন্তানদের ছবি না তুলতে অনুরোধ করেছিলেন বিরাট। বিরাটের পাশাপাশি অস্ট্রেলিয়া সফরে স্ত্রী ও সন্তানকে নিয়ে গিয়েছেন জসপ্রীত বুমরাহও।
মেলবোর্নে ২৬ ডিসেম্বর থেকে শুরু বক্সিং ডে টেস্ট। চলতি টেস্ট সিরিজের চতু্র্থ টেস্ট। তিন টেস্টের পর সিরিজ আপাতত ১-১।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications