AUS vs IND: কোহলির ভক্ত কনস্টাসকে নিয়ে উচ্ছ্বসিত শাস্ত্রী, জোরে বল অবলীলায় খেলার নেপথ্যে বাবার ভূমিকা
AUS vs IND: মেলবোর্নে বক্সিং ডে টেস্টে স্মরণীয় অভিষেক স্যাম কনস্টাসের। নির্ভীক, আগ্রাসী ব্যাটিংয়ের মাধ্যমে তিনি প্রশংসা কুড়িয়ে নিলেন।
কেউ তুলনা করছেন ডেভিড ওয়ার্নারের সঙ্গে, কেউ কনস্টাসের মধ্যে পাচ্ছেন বীরেন্দ্র শেহওয়াগের ছায়া। উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথরা অর্ধশতরান পেলেও চর্চার কেন্দ্রবিন্দুতে কনস্টাস।

মহম্মদ সিরাজ কিছু বলার পরের বলেই চার মারা। জসপ্রীত বুমরাহর বলে বেধড়ক ঠ্যাঙানি। বিরাট কোহলির ধাক্কা, বাদানুবাদ। প্রথম টেস্ট ক্যাপ পাওয়ার পর দুরন্ত, সাহসী ব্যাটিংয়ে ভারতের বোলারদের উপর চাপ তৈরি। আউট হয়ে দর্শকদের সেলফির আবদার মেটানো। সাক্ষাৎকার দেওয়া। দিনটা কনস্টাসেরই।
যে বিরাট কোহলির সঙ্গে বাদানুবাদ, বিতর্ক, কনস্টাস সেই ভারতীয় তারকারই ভক্ত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুটি পুরানো ভিডিও। যার একটিতে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, কোন তিনজনের মিসড কল ফোনে দেখতে চাইবেন? কনস্টাসের জবাব ছিল, শেন ওয়াটসন, বাবা এবং বিরাট কোহলি।
Sam Konstas is a proper Virat Kohli Fan boy 😅❤️ pic.twitter.com/4wvCYsl8mA
— Cricket Ception (@cricket_ception) December 26, 2024
আরেকটি প্রশ্নের উত্তরে কনস্টাস নিজের পছন্দের ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছিলেন বিরাট কোহলিকেই। এগিয়ে রেখেছিলেন জো রুট, স্টিভ স্মিথ, বাবর আজমদের থেকেও। সেই কোহলির সঙ্গেই অভিষেক টেস্টে কয়েক মিনিটের বিতর্কিত পরিস্থিতি, মনে থাকবে দুজনেরই।
— Abibas (@Abibas100) December 25, 2024
কনস্টাস যেভাবে বুমরাহকে নির্বিষ করে তুলেছিলেন, দুটি ছক্কা, রিভার্স স্কুপে চার-সহ কয়েকটি বাউন্ডারি মেরে তা অবাক করেছে অনেককেই। ভারতীয় পেসারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করছিলেন। শেষ অবধি কনস্টাসকে ফেরান রবীন্দ্র জাদেজা। জোরে বোলিং অবলীলায় সামলানোর কারণ জানালেন স্যাম কনস্টাসের দাদা বিলি।
বিলি ফক্স ক্রিকেটকে বলেন, ছোটবেলায় বাবা বোলিং সামনের সামনে প্রথমবার দাঁড় করিয়ে ঘণ্টায় ৯০ মাইল বেগে বলের বন্দোবস্ত করেন। তিনি মাইলকে কিলোমিটারের সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন। সেই গতির বলও ব্যাটের মাঝখান দিয়ে খেলেন স্যাম। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই তিনি জোরে বোলারদের বিরুদ্ধে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করেন।
টেস্টের আগেও শান্ত থেকে দাদাকে স্যাম আশ্বাস দিয়েছিলেন রান পাওয়ার। বাড়ির ছেলের স্মরণীয় অভিষেকে গর্বিত গোটা পরিবার। রবি শাস্ত্রী স্টার স্পোর্টসে বলেন, আমার মনে হয় না বুমরাহকে কোনও ফরম্যাটে এতটা দাপট সহকারে কেউ সামলেছেন। তাঁর চালচলন, ঝুঁকিপূর্ণ শট খেলা অবশ্যই তারিফযোগ্য। এমসিসির কোচিং ম্যানুয়েলকে যেন ছিঁড়ে ফেলেছেন। ভারতীয়দের সব পরিকল্পনাই যেন উবে গিয়েছিল।
শাস্ত্রী আরও বলেন, যেভাবে তিনি খেলছেন, যেভাবে ঝুঁকি নিচ্ছেন তাতে কনস্টাস ব্যর্থ হতেই পারেন। কিন্তু তাঁকে দেখে আমার মনে হয়েছে বীরেন্দ্র শেহওয়াগের কথা। কনস্টাসের ব্যাটিং সকলেই উপভোগ করবেন, এন্টারটেন করতেই তাঁর জন্ম। অস্ট্রেলিয়ার হয়ে দীর্ঘদিন তিনি আরও ভালো ইনিংস উপহার দেবেন বলে আশা শাস্ত্রীর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications