AUS vs IND: বিরাট-পন্থদের পাশে দাঁড়ালেন রোহিত, চিন্তিত নন নিজের ফর্ম নিয়ে, তরুণদেরও ঢাল ভারত অধিনায়ক

AUS vs IND: মেলবোর্নে বক্সিং ডে টেস্ট শুরু বৃহস্পতিবার। বড়দিনের আগে আজ সাংবাদিকদের মুখোমুখি হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

নিজের ফর্মে তিনি মোটেও চিন্তিত নন। কত নম্বরে ব্যাট করতে নামবেন, সেটাও খোলসা করলেন না। পাশে দাঁড়ালেন বিরাট কোহলি, ঋষভ পন্থদের।

AUS vs IND -

বিরাট কোহলি চলতি বছর টেস্টে প্রত্যাশিত ছন্দে নেই। চলতি টেস্ট সিরিজে পারথের দ্বিতীয় ইনিংসে শতরান বাদ দিলে বাকি ইনিংসগুলিতে চূড়ান্ত ব্যর্থ কোহলি। অফ-স্টাম্পের বাইরের বলে খোঁচা নিয়ে বারবার আউট হচ্ছেন। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে রোহিত বলেন, কোহলি মডার্ন ডে গ্রেট। এমন ক্রিকেটাররা নিজেরাই নিজেদের সমস্যা দূর করার পথ বের করে নেন।

মেলবোর্নে প্র্যাকটিস করতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন। তবে টেস্ট খেলার জন্য তিনি পুরোপুরিভাবেও ফিট বলে জানিয়ে দিলেন রোহিত। চেনা ছন্দে ফিরতে ট্রেনিং সেশনে তিনি ক্রিকেটের প্রাথমিক বিষয়গুলিতেই ফোকাস রাখছেন।

রোহিত অস্ট্রেলিয়া সফরে ছয়ে ব্যাট করছেন। তিনি বলেন, কে কোথায় ব্যাট করবেন তা নিয়ে বাকিদের উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। আমরা নিজেরাই নিজেদের মধ্যে আলোচনা করে তা ঠিক করব। এ ব্যাপারে প্রতিটি প্রেস কনফারেন্সে আমি আলোচনা করব না। দলের পক্ষে যেটা ভালো হবে, যা হলে সাফল্য মিলবে আমরা সেটাই করব।

যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ঋষভ পন্থদের সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন করা হলে রোহিত বলেন, এঁরা সকলেই তরুণ ক্রিকেটার। প্রত্যেকেই নিজেদের দায়িত্ব সম্পর্কে অবহিত। ফলে তাঁরা কী করছেন তা নিয়ে আলোচনা করে পরিস্থিতি জটিল করতে চাই না। ম্যাচ অ্যাওয়ারনেস সম্পর্কে তাঁদের কিছু ছোটখাটো বিষয় জানিয়ে দেওয়াই আমাদের কাজ। তার বেশি বা জটিল কিছু বলার প্রয়োজন নেই।

ঋষভ পন্থের উপরও কোনও চাপ নেই বলে মন্তব্য রোহিতের। তিনি বলেন, সবে তিনটি টেস্ট হয়েছে। ভারতে পন্থ রান করেছেন। ভালো ফর্মে ছিলেন। দু-তিনটি টেস্টে ওঠা-নামা হতেই পারে। তার ভিত্তিতে বিচার করতে বসা সঠিক নয়। পন্থও জানেন তাঁকে কী করতে হবে। পন্থের নিজেরও নিজের উপর অনেক প্রত্যাশা আছে। কঠোর পরিশ্রমও করছেন। আশা রাখি, বাকি দুটি টেস্টে তাঁর পরিশ্রমের সুফল মিলবে।

যশস্বী জয়সওয়ালের মতো ক্রিকেটাররা এবারই প্রথম অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন। রোহিতের কথায়, আমরা সকলেই জানি যশস্বীর দক্ষতা ও পারদর্শিতা সম্পর্কে। ফলে ব্যাটিং নিয়ে নানা কথা বলে তাঁর উপর চাপ বাড়াতে চাই না। ভারত অধিনায়ক আশাবাদী, যশস্বী, গিলরা স্বাভাবিক খেলা খেললেই সাফল্য পাবেন। যাঁরা আগে অস্ট্রেলিয়ায় খেলেছেন তাঁরাও তরুণদের পরামর্শ দিচ্ছেন। ৩০-৪০ রান করার পর বড় ইনিংস খেলাতেই মনোনিবেশের পরামর্শ দিচ্ছেন ভারত অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+