AUS vs IND: সিডনি টেস্টেও ব্যাটিং বিপর্যয়, ১৮৫ রানে থামল ভারত, বিধ্বংসী বোল্যান্ড

AUS vs IND: মেলবোর্ন টেস্টের শেষ দিনে শেষ সেশনে ভারত হারিয়েছিল ৭ উইকেট। তা থেকে যে দল কোনও শিক্ষা নেয়নি তা স্পষ্ট সিডনিতে।

সিডনি টেস্টের প্রথম দিনে শেষ সেশনে ভারত হারাল ৬ উইকেট। অস্ট্রেলিয়ার বোলারদের বলে অনেকবার শরীরের নানা অংশে চোটও লাগল ভারতীয় ব্যাটারদের।

AUS vs IND

আজ সিডনিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া জসপ্রীত বুমরাহ। প্রথম সেশনে ভারত তিনটি উইকেট হারায়। দ্বিতীয় সেশনে পড়ে একটি উইকেট। চা বিরতির পর মেলবোর্ন টেস্টে ভারত সাত উইকেট হারিয়েছিল শেষ দিনে। আজও তৃতীয় সেশনে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হলো ভারত।

চা বিরতির পর প্রথম আউট হন ঋষভ পন্থ। স্কট বোল্যান্ডের বলে পুল শট মারতে গিয়ে। এই প্রথম অস্ট্রেলিয়ায় কোনও পেসারের বলে পুল মারতে গিয়ে উইকেট ছুড়ে দিলেন পন্থ। প্যাট কামিন্স ক্যাচ ধরেন। এভাবে আউট হওয়ায় হতাশার বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায় পন্থের অভিব্যক্তিতে।

তাঁর আগে হেলমেট, হাত, বুক, পেটের কাছে বেশ কয়েকবার বল লাগে পন্থের। আইসপ্যাক লাগিয়ে ফিজিওর শুশ্রূষা নিয়েও ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে পন্থ করেন ৯৮ বলে ৪০। পন্থ আউট হওয়ার পরের বলেই নীতীশ কুমার রেড্ডিকে সাজঘরে ফেরান বোল্যান্ড।

নীতীশ গোল্ডেন ডাক নিয়ে ফেরেন স্লিপে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে। ভারতের পঞ্চম ও ষষ্ঠ উইকেট পড়ে ১২০ রানে। দলের ১৩৪ রানে রবীন্দ্র জাদেজার উইকেট হারায় ভারত। জাদেজা ৯৫ বল খেলে ২৪ রান করেন, তিনটি চার মেরেছেন। মিচেল স্টার্কের বলে লেগ বিফোর হয়ে রিভিউ নিয়েও রক্ষা পাননি।

ওয়াশিংটন সুন্দর আউট হন ৩০ বলে ১৪ রান করে। তাঁর নামের পাশেও তিনটি চার। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের বলে জাড্ডু আউট হন দলের ১৪৮ রানের মাথায়। আকাশ দীপের পরিবর্তে এই টেস্টে সুযোগ পাওয়া প্রসিদ্ধ কৃষ্ণ নামেন নয় নম্বরে।

সুন্দর আউট হওয়ার পর দশে নেমে ঝোড়ো ব্যাটিং করে রান তোলার চেষ্টা চালাতে থাকেন বুমরাহ। ১৬৮ রানে ভারতের নবম উইকেট পড়ে। বড় শট খেলতে গিয়ে স্টার্কের বলে স্যাম কনস্টাসের হাতে ধরা পড়েন প্রসিদ্ধ (১০ বলে ৩)।

শেষ অবধি ভারতের প্রথম ইনিংস থামল ৭২.২ ওভারে ১৮৫ রানে। বুমরাহ তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ১৭ বলে ২২ রান করেন, যা দলের মধ্যে তৃতীয় সর্বাধিক। ১৬ বলে ৩ রানে অপরাজিত থাকেন মহম্মদ সিরাজ।

প্রথম সেশনে লোকেশ রাহুল ১৪ বলে ৪, যশস্বী জয়সওয়াল ২৬ বলে ১০ ও শুভমান গিল ৬৪ বলে ২০ রানে প্যাভিলিয়নে ফেরেন। মধ্যাহ্নভোজের বিরতির পর বিরাট কোহলির (৬৯ বলে ১৭) উইকেট হারায় ভারত।

স্কট বোল্যান্ড ৮টি মেডেন-সহ ২০ ওভারে ৩১ রান দিয়ে চার উইকেট নেন। মিচেল স্টার্কের ১৮ ওভারে ৫টি মেডেন, ৪৯ রান দিয়ে তাঁর ঝুলিতে তিনটি শিকার। অজি অধিনায়ক প্যাট কামিন্সের ১৫.২ ওভারে চারটি মেডেন, ৩৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ২টি মেডেন-সহ ৬ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নাথান লিয়ঁর। অভিষেক টেস্টে বিউ ওয়েবস্টার ১৩ ওভার করেন, চারটি মেডেন, ২৯ রান দিয়ে কোনও উইকেট পাননি।

জবাবে খেলতে নেমে দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ ওভারে ১ উইকেটে ৯। দিনের শেষ বলে এই নিয়ে সিরিজে ষষ্ঠবার জসপ্রীত বুমরাহ আউট করলেন উসমান খোয়াজাকে (৯ বলে ২)। স্যাম কনস্টাস ৮ বলে ৭ রানে অপরাজিত।

ইনিংসের প্রথম বলে স্টেপ আউট করে বুমরাহর বলে চার মারেন কনস্টাস। দিনের খেলা শেষের সামান্য আগে বুমরাহর সঙ্গে বাদানুবাদেও জড়ান। বুমরাহ ২ ওভারে ৭ রান খরচ করে ১ উইকেট নেন। সিরাজ ১ ওভারে দেন ২ রান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+