AUS vs IND: দ্রুত দেশে ফিরতে চান রোহিত, কোহলির গন্তব্য লন্ডন? ভারতীয় দল নিয়ে বিস্ফোরক গাভাসকর
নির্ধারিত দিনের আগেই সমাপ্ত হয়ে গিয়েছে বর্ডার-গাভাসকর ট্রফি। সূচি অনুসারে ৭ জানুয়ারি ছিল সিডনি টেস্টের শেষ দিন। কিন্তু আড়াই দিনেই খেলা সমাপ্ত হয়ে গিয়েছে সিডনি টেস্ট। এর ফলে ভারতীয় ক্রিকেটারদের দেশে ফেরা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
৮ জানুয়ারি অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার টিকিট কাটা ছিল ভারতীয় ক্রিকেটারদের। কিন্তু দুই দিন আগেই খেলা সমাপ্ত হওয়ায় ক্রিকেটাররা আগের দেশে ফিরতে চাইছেন। কারণ দু মাসের বেশি সময়ের ধরে তারা অস্ট্রেলিয়া রয়েছেন। খেলা শেষের পর অতিরিক্ত আর কোনদিনই সেখানে থাকতে চাইছেন না ক্রিকেটাররা। এই পরিস্থিতিতে ভারতীয় টিম ম্যানেজমেন্ট দ্রুত টিকিট জোগাড় করতে নেমে পড়েছে।

টানা দু মাসের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় সফর করতে হয়েছে ভারতীয় দলকে পাঁচটি টেস্ট ম্যাচ এবং একটি প্রদর্শনী ম্যাচ খেলতে হয়েছে ভারতীয় দলকে। এর জন্য সর্বমোট ৭৭০০ কিলোমিটার যাত্রা করতে হয়েছে ভারতীয় দলকে। এই পরিস্থিতিতে ভারতীয় দলের সদস্যরা চাইছেন দ্রুত দেশে ফিরে বিশ্রাম নিতে।
রোহিত শর্মা দেশে ফিরলেও বিরাট কোহলি মুম্বইয়ে ফিরবেন নাকি লন্ডন উড়ে যাবেন তা এখনও স্পষ্ট নয়, কারণ মুম্বইয়ের থেকে এখন বেশি লন্ডনই থাকেন বিরাট কোহলি। দলের আগে অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিলেন বিরাট। গত দশই নভেম্বর তিনি অস্ট্রেলিয়া পৌঁছে যান। এর পাশাপাশি চর্চার রয়েছে জসপ্রীত বুমরাহও। তিনি সিডনি টেস্ট চলাকালীন চোট পেয়েছেন তাঁকে দেশে ফিরে বিশ্রাম নিতে হবে। পাশাপাশি রিহ্যাব করতে হলে যেতে হবে বেঙ্গালুরু এনসিএতে।
পারথে জয় দিয়ে বর্ডার-গাভাসকর ট্রফির সূচনা করলেও সিরিজটা একেবারেই ভালো যায়নি ভারতের। ৩-১ ফলে হেরে গিয়েছে ভারত। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা স্বপ্ন বিলীন হয়ে গিয়েছে। বিরাট রোহিতদের অবসর নিয়েও জল্পনা তৈরি হয়েছে। দেশে ফিরে বিরাট রোহিতরা বিশ্রাম নেবেন নাকি রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন সেটা নিয়েও চর্চা রয়েছে। সিনিয়র ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলার বিষয়টি তাদের উপরে ছেড়ে দিয়েছেন গৌতম গম্ভীর।
সুনীল গাভাসকর তারকা প্রথা বন্ধ করার পক্ষে জোর সওয়াল করেছেন। তিনি বলেছেন,তারকা সংস্কৃতি বন্ধ করতে হবে। ভারতীয় ক্রিকেটের প্রতি পূর্ণ দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। আমাদের এমন খেলোয়াড় দরকার নেই, যারা পুরো প্রতুশ্রুতিবদ্ধ নয়। প্রশ্রয় দেওয়া বন্ধ করার সময় এসেছে। দলের সাম্প্রতিক পারফরম্যান্স খুবই খারাপ।












Click it and Unblock the Notifications