Ranji Trophy: শাহবাজের সঙ্গে জুটি বেঁধে বাংলাকে রঞ্জি সেমিফাইনালে লড়াইয়ে রাখলেন অনবদ্য মনোজ তিওয়ারি

Ranji Trophy: শাহবাজের সঙ্গে জুটি বেঁধে বাংলাকে রঞ্জি সেমিফাইনালে লড়াইয়ে রাখলেন অনবদ্য মনোজ তিওয়ারি

বাংলায় একটি রয়েছে- 'পুরনো চাল ভাতে বাড়ে', সেই প্রবাদটাই দেখা যাচ্ছে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে বাংলা বনাম মধ্য প্রদেশের প্রথম সেমিফাইনালে। প্রাক্তন অধিনায়ক এবং রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারির দাপটে ব্যাটিং-এ অত্যন্ত জঘন্য ভাবে ইনিংসের শুরু করেও রঞ্জি ট্রফির সেমিফাইনালে লড়াইয় থাকল বাংলা।

Ranji Trophy: শাহবাজের সঙ্গে জুটি বেঁধে বাংলাকে রঞ্জি সেমিফাইনালে লড়াইয়ে রাখলেন অনবদ্য মনোজ তিওয়ারি

এ দিন দ্বিতীয় সেশনে ৩৪১ রানে শেষ হয়ে যায় মধ্য প্রদেশের ইনিংস। মধ্য প্রদেশের ইনিংসকে একাই শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন দলটির উইকেটরক্ষক হিমাংশু মন্ত্রী। ১৬৫ রান করেন তিনি। বাংলার হয়ে চারটি উইকেট পান মুকেশ কুমার, তিনটি শিকার শাহবাজ আহমেদ, দু'টি উইকেট পান আকাশ দ্বীপ এবং একটি উইকেট পান প্রদীপ্ত প্রামানিক। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে চূড়ান্ত ব্যর্থ হয় বাংলার দুই ওপেনার অভিষেক রমন এবং সুদীপ কুমার ঘড়ামি। প্রথম ওভারেই ০ রানে দুই ব্যাটসম্যান প্যাভিিয়নে ফেরেন কুমার কার্তিকেয়ার বলে বোল্ড হয়ে। ব্যাট হাতে ধারাবাহিকতার অভাব অব্যাহত থাকে দলের অধিনায়ক অভিমূন্য ঈশ্বরনের। ২২ রান করে আউট হন তিনি।

গত মরসুমে রঞ্জি ট্রফিতে স্বপ্নের ফর্মে থাকা অনুষ্টুপ মজুমদারের থেকে মিডল অর্ডারে একটা বড় ইনিংস অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছিল বাংলার এই ম্যাচে টিকে থাকার জন্য কিন্তু এই বাঙালি ব্যাটসম্যানও ভরসা দিতে ব্যর্থ হন। ৪ রান করেই ফিরে যান সাজ ঘরে। রান পাননি তরুণ বিধ্বংসী উইকেটরক্ষক ব্যাটসম্যান অভিষেক পোড়েল (৯)। ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে তখন আলুরের কেএসসিএ ক্রিকেট গ্রাউন্ডে ধুকছে বাংলার ইনিংস। আর একটি উইকেটের পতন মানেই মধ্য প্রদেশের বোলারদের সামনে টেল এন্ড উন্মুক্ত হয়ে যাওয়া। গোটা দল তখন তাকিয়ে এই বাংলা দলের অভিজ্ঞ ব্যাটসম্যান তথা প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারির দিকে। রাজ্যের মন্ত্রীর চওড়া ব্যাট প্রাচীর সমান হয়ে ওঠে মধ্য প্রদেশের বোলারদের সামনে। যেই পিচে বাংলার অপর ব্যাটসম্যানরা পর পর প্যাভিলিয়নে ফিরেছেন, সেই পিচে মেজাজে খেললেন মনোজ, বুঝিয়ে দিলেন বয়স বাড়লেও ক্লাস কখনও যায় না। যে সেরা ছিল সে সেরাই থাকে। দিনের শেষে ১৮২ বলে ৮৪ রান করে অপরাজিত মনোজ তিওয়ারি। বাংলার ইনিংসকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর লক্ষ্যে তাঁকে যোগ্য সহযোগীতা করেছেন শাহবাজ আহমেদ। বল হাতে তিন উইকেট নেওয়া শাহবাজ দিনের শেষে অপরাজিত ৭২ রানে। ১৪৯ বল এখনও পর্যন্ত খেলেছেন এই বাম-হাতি অলরাউন্ডার। এই ব্যাটার যদি তৃতীয় দিনের দু'টি সেশন খেলে দিতে পারে তা হলে ম্যাচে আবার দাপটের সঙ্গে ফিরে আসবে বাংলা।

কুমার কার্তিকেয়া ছাড়া মধ্য প্রদেশের হয়ে দু'টি উইকেট পেয়েছেন পুনীত দাটে, একটি উইকেট পেয়েছেন সরনশ জৈন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+