Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Asian Games 2023: তিতাসের রক্তেই খেলা, মেয়ের উত্থানের অজানা কাহিনি শোনালেন অ্যাথলিট বাবা

রোজ সকালে বিকালে কিট ব্যাগ কাঁধে নিয়ে মাঠে আসেন অনেক শিক্ষার্থী। জেলা থেকে কলকাতা ক্রিকেট কোচিং সেন্টারগুলিতে গেলেই চোখে পড়বে তরুণ প্রজন্মের ব্যাট বলের অনুশীলন। কিন্তু গড়পড়তা অনুশীলন আর সাধনার মধ্যে পার্থক্য আছে। দ্বিতীয়টায় যারা দিনের পর দিন মগ্ন থাকতে পারেন। রোদ, জল, ঝড় উপেক্ষা করে, তাঁরাই তিতাস সাধু হন। বাকিরা হারিয়ে যান কোচিং সেন্টার থেকেই।

বাবা রণদীপ সাধু ছিলেন অ্যাথলিট। তাই তিতাসের রক্তেই খেলা। প্রতিভা, কঠোর পরিশ্রমের সঙ্গেও সাফল্য পেতে হলে একজন অ্যাথলিটের লাগে পরিবেশও। সেটাই মেয়েকে ছোট থেকে দিয়েছেন বাবা। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে তিতাসের নামের পাশে ছিল চার ওভারে ৬ রানে ২ উইকেট।। আর এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়াডের মেগা ফাইনালেও ঝলসে উঠেনন হুগলি জেলার বঙ্গ তনয়া। এবার তাঁর বোলিং ফিগার ৪-১-৬-৩।

ছবি- তিতাস সাধু

মেয়ের সাফল্যে‌ গর্বিত হলেও বাড়তি কোনও উচ্ছাস নেই বাবার গলায়। ববং কিছুটা রেখে ঢেকেই বক্তব্য রাখতে পছন্দ করেন তিতাসের বাবা। ওয়ান ইন্ডিয়াকে প্রতিক্রিয়ায় রণদীপ সাধু বলেন, 'আনন্দের বিষয়। এতদিন পরিশ্রম করেছে,তারই ফল পেল। সবার যেম‌ন ভা‌লো লাগছে আমাদের ভা‌লো লাগছে।'

তবে তিতাসের যে সেরাটা দেওয়া বাকি আছে তা জানাতে ভুল করলেন না তাঁর বাবা। রণদীপ সাধুর কথায়, 'ভারতীয় দলে বিশেষ করে সিনিয়র দলে প্রথমবার সুযোগ পেলে সব ক্রিকেটারের একটা জড়তা থাকে। আমার মনে হয় প্রথম দুটি ম্যাচে পারফরম্যান্সের নিরিখে ও সেটা কাটিয়ে উঠল। আগামী দিনে ভারতীয় দলে স্থায়িত্বের ক্ষেত্রে এই পারফরম্যান্স কাজে আসবে। তবে ও এখনও ৬০ বা ৭০ শতাংশ দিতে পেরেছে পুরোটা নয়।'


কীভাবে আজকের তিতাস হয়ে উঠলেন? এর উত্তরে সোনার মেয়ে বাবা বলছেন, 'আমাদের দেশে পেসার হওয়াটা সহজ নয়, গায়ের জোর লাগে,সেই সঙ্গে দিনের পর দিন অনুশীলন। আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশে এটা কখনই সহজ নয়। অনুশীলনের বাইরেও নিজের মনের সঙ্গে ‌লড়াই করতে হয়। সেটাই মনে হয় ও করতে পেরেছে।'

বাকিদের থেকে কোথায় আলারদা তিতাস। অ্যাথলিট বাবার সোজা সাপটা উত্তর, 'আমি নিজেও কোচিং ক্যাম্প চালাই, সেখানে দেখি একদিন কঠোর অনুশীলন হলে পরের দিন অনেকের অনুপস্থিতি্। কিন্তু তিতাতের মধ্যে এটা কোনও দিনই ছিল না। প্রতিদিন অনুশীলনে নিজেকে ছাপিয়ে দেওয়া দেওয়ার চেষ্টা করত। প্রতিভা পরিশ্রমের সঙ্গে পরিবেশটাও অত্যন্ত জরুরি।'

ছবি- তিতাস সাধু

২৯ সেপ্টেম্বর তিতাসের জন্মদিন। ১৯ বছর বয়স হবে তাঁর। এর মধ্যেই দেশের হয়ে অনূর্ধ্ব বিশ্বকাপের এবার এশিয়ান গেমস সোনা জেতা হয়ে গিয়েছে। জন্মদিনের আগেই বুধবার শহরে ফিরবেন তিতাস। এই বিষয়ে তিতাসের বাবা বলেন "বুধবারদেশে ফিরবে তিতাসেরা। তবে বড় কোনও উৎসবের পরিকল্পনা আমাদের নেই। ফিরেই বাংলার অনুশীলনে যোগ দিতে হবে ওকে। হয়ত কিছুদিন ছুটি নেবে এবং পাড়ার কোচিং ক্যাম্পে থাকবে।"

ছোট বেলা থেকেই চাউনিজ খেতে ভালোবাসেন তিতাস, কবে কঠোর ডায়েটের জন্য খাবারের ক্ষেত্রে অনেক নিয়ম কানুন আছে। চিনে গিয়ে সোনার স্বপ্ন পূরণের সঙ্গে রসনা তৃপ্তিটা নিশ্চয় সেরে নিচ্ছেন তিতাস। সোনা জিতেছেন, এবার একটা দিন ডায়েটে ছাড় পেতেই পারেন। চ্যাম্পিয়নরা যানেন শরীর ও মনকে সতেজ রাখার মন্ত্র।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+