Asia Cup 2023: বাংলাদেশকে ১৬৪-তে থামাল শ্রীলঙ্কা, অর্ধেকের বেশি রান শান্তর, পাথিরানার ৪ উইকেট

Asia Cup 2023: এশিয়া কাপে শুরুটা ভালোই করল গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। যদিও ৫০ ওভারের ফরম্যাটে এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত। শ্রীলঙ্কা গত বছর টি ২০ ফরম্যাটের এশিয়া কাপ জেতে। আজ পাল্লেকেলেতে দাসুন শনাকারা খেলছেন বাংলাদেশের বিরুদ্ধে।

তারকা পেসার ও স্পিনাররা চোটের কারণে নেই এশিয়া কাপে। ফলে শ্রীলঙ্কার বোলিং শক্তিকে দুর্বল বলেই ধরা হচ্ছিল। তবে আজ সেই আশঙ্কা দূরে সরালেন শনাকার বোলাররা। বাংলাদেশ টস জিতে ব্যাট করতে নেমে গুটিয়ে গেল ১৬৪ রানেই।

Asia Cup 2023: বাংলাদেশকে ১৬৪-তে থামাল শ্রীলঙ্কা

লিটন দাস ছিটকে গিয়েছেন এশিয়া কাপ থেকে। আজকের ম্যাচে অভিষেক হয় ওপেনার তানজিদ হাসানের। তিনি ২ বল খেলে কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরেন। ২৫ রানে দ্বিতীয়, ৩৬ রানে তৃতীয়, ৯৫ রানে চতুর্থ উইকেট পড়ে বাংলাদেশের। পঞ্চম উইকেট পড়েছিল ৩২.৪ ওভারে ১২৭ রানে। সেখান থেকে ৪২.৪ ওভারে ১৬৪ রানেই শেষ টাইগাররা।

সাতটি চারের সাহায্যে তিনে নামা নাজমুল হোসেন শান্ত ১২২ বলে ৮৯ রান করেন। ওপেনার মহম্মদ নঈম ১৬, তৌহিদ হৃদয় ২০ ও মুশফিকুর রহিম করেন ১৩। বাকিরা কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। চারে নামা শাকিব আল হাসান ১১ বলে ৫ রান করে স্টাম্প আউট হন।

Asia Cup 2023: বাংলাদেশকে ১৬৪-তে থামাল শ্রীলঙ্কা

মেহেদি হাসান মিরাজ ৫, মেহেদি হাসান ৬, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান শূন্য রানে ফেরেন। ২ রানে অপরাজিত থাকেন শরিফুল ইসলাম। আইপিএলে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে খেলা মাথিশা পাথিরানা ৭.৪ ওভারে ৩২ রানের বিনিময়ে চারটি উইকেট নেন। সিএসকের আরেক প্লেয়ার মাহিশ থিকশানা ১টি মেডেন-সহ ৮ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন।

ধনঞ্জয় ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে ও দাসুন শনাকার ঝুলিতে গিয়েছে ১টি করে উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+