Asia Cup 2023: পাকিস্তানের উদ্বেগ বাড়ালেন নাসিম শাহ, বাংলাদেশ ম্য়াচে ফিল্ডিংয়ের সময় লাগল কাঁধে চোট

Asia Cup 2023: এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে আজ লাহোরে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে চাপেই রয়েছে টাইগাররা। যদিও উদ্বেগে পাকিস্তান শিবিরও।

আগামী রবিবার সুপার ফোরের ম্যাচে কলম্বোয় ভারত-পাকিস্তান দ্বৈরথ। তার আগে নির্ভরযোগ্য পেসার নাসিম শাহর চোট চিন্তা বাড়াল পাকিস্তান দল ও ক্রিকেটপ্রেমীদের।

Asia Cup 2023: পাকিস্তানের উদ্বেগ বাড়ালেন নাসিম শাহ

২০ বছরের নাসিম ভারতের বিরুদ্ধে ৮.৫ ওভার হাত ঘুরিয়ে ৩৬ রান খরচ করে তুলে নিয়েছিলেন শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব ও জসপ্রীত বুমরাহর উইকেট। তার আগে নেপাল ম্যাচে একটি উইকেট নিয়েছিলেন। আজ বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওভারে বল করতে গিয়ে প্রথম বলেই আউট করেন মেহেদি হাসান মিরাজকে। বাংলাদেশ তখনও খাতাই খোলেনি।

আজকের ম্যাচে তিনি ৩ ওভার বল করেন, ২২ রানের বিনিময়ে তুলে নেন ১টি উকেট। কিন্তু এরপরই বিপত্তি। ষষ্ঠ ওভারটি করে থার্ড ম্যান অঞ্চলে ফিল্ডিং করছিলেন নাসিম। শাহিন শাহ আফ্রিদি নিজের চতুর্থ তথা বাংলাদেশ ইনিংসের সপ্তম ওভারটি করছিলেন। দ্বিতীয় বলটি মহম্মদ নঈম ফ্লিক করতে যান, কিন্তু বল তাঁর প্যাডে লেগে যাচ্ছিল বাউন্ডারির দিকে।

নাসিম শাহ অনেকটা দৌড়ে বাউন্ডারি আটকানোর প্রয়াসে ঝাঁপ দেন। কিন্তু এই ডাইভ দিতেই তাঁর কাঁধে চোট লাগে। বলটি তিনি থামাতেও পারেননি। প্রথমে নাসিমের কাছে ছুটে যান উইকেটকিপার মহম্মদ রিজওয়ান। বাকি সতীর্থরাও পৌঁছে যান। ডাক পড়ে ফিজিওর। এরপর নাসিম উঠে দাঁড়ালেও মাঠের বাইরে বেরিয়ে যান।

Asia Cup 2023: পাকিস্তানের উদ্বেগ বাড়ালেন নাসিম শাহ

নাসিমের চোট কতটা গুরুতর তা খতিয়ে দেখা হচ্ছে। রবিবার ভারতের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন কিনা, কিংবা এশিয়া কাপ বা বিশ্বকাপেও তাঁকে পাওয়া যাবে কিনা সে বিষয়ে উৎকণ্ঠায় ভক্তরা। তাঁরা প্রার্থনা করছেন, চোট যেন গুরুতর না হয়। নাসিম যেন দ্রুতই মাঠে ফিরতে পারেন। তিনি ফিল্ডিং করতে নেমেছেন। তবে চোট লাগার পর এখনও বল করেননি।

এদিকে, বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে। মহম্মদ নঈম ২৫ বলে ২০ রান করে হ্যারিস রউফের বলে কট অ্যান্ড বোল্ড হন। তিনে নেমে কামব্যাক ম্যাচে ভরসা দিতে ব্যর্থ লিটন দাস। তিনি ১৩ বলে ১৬ রান করে শাহিন শাহ আফ্রিদির শিকার। ৯ বলে ২ রান করে বোল্ড হন তৌহিদ হৃদয়, হ্যারিস রউফের দ্বিতীয় শিকার হন তিনি।

বাংলাদেশের প্রথম উইকেট পড়ে ০ রানে। ৩১ রানে দ্বিতীয়, ৪৫ রানে তৃতীয় ও ৪৭ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে। বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছেন অধিনায়ক শাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। শেষ পাওয়া খবরে বাংলাদেশের স্কোর ১৭ ওভারে ৪ উইকেটে ৮৭।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+