Ashwin Retires: অবসরের পরই অশ্বিনকে খেলরত্ন দেওয়ার দাবি, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে চিঠি কংগ্রেস সাংসদের
মাত্র দুই দিন হল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আর অশ্বিন। বৃহস্পতিবারই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে এসেছেন সদ্য ভারতীয় দল থেকে প্রাক্তন হওয়া এই ক্রিকেটার। কিন্তু তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। এবার অশ্বিনকে খেলরত্ন দেওয়ার দাবি তুললেন কংগ্রেস সাংসদ।
২০১৫ সালে অর্জুন পুরস্কার পেয়েছেন অশ্বিন। ক্রিকেট দুনিয়ায় একাধিক খেতাব জিতলেও রাষ্ট্রীয় সম্মান একটিই পেয়েছেন অশ্বিন। কিন্তু অবসর নেওয়ার পর ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়ার দাবি তুললেন কংগ্রেস সাংসদ বিজয় বসন্ত। তামিলনাড়ুর কন্যাকুমারী কেন্দ্রের কংগ্রেস সংবাদ এই বিষয়ে চিঠিও দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে।

একইসঙ্গে কংগ্রেস সাংসদ লিখেছেন, আমি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মাননীয় মনসুখ মাণ্ডব্যজিকে চিঠি দিয়ে আর. অশ্বিনকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে ভূষিত করার আবেদন করেছি৷ ভারতীয় ক্রিকেটে তাঁর গুরুত্বপূর্ণ অবদান এবং মাঠে অসাধারণ সাফল্য তাঁকে সত্যিই এই সম্মানের যোগ্য করে তুলেছে।
I have written to the Hon’ble @mansukhmandviya, Minister of Youth Affairs and Sports, requesting that R. Ashwin be conferred with the Major Dhyan Chand Khel Ratna Award. His exceptional contributions to Indian cricket and remarkable achievements on the field make him truly… pic.twitter.com/ES61C3LTLW
— Vijay Vasanth (@iamvijayvasanth) December 20, 2024
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে একটি চিঠিতে বিজয় বসন্ত লিখেছেন, অশ্বিন শুধুমাত্র তামিলনাড়ুর নয় একইসঙ্গে গোটা দেশের গর্ব। ফলে তিনি এই পুরস্কার পাওয়ার যোগ্যতম ব্যক্তি। একইসঙ্গে অশ্বিনের সামাজিক অবদানের কথাও তুলে ধরেছেন তিনি। এর আগে ২০২১ সালে এই পুরস্কারের জন্য প্রাথমিকভাবে আলোচনা হয়েছিল অশ্বিনে নাম নিয়ে। কিন্ত শেষ পর্যন্ত অশ্বিন এই পুরস্কার পাননি।
ভারতের হয়ে ২০১১ সালে একদিনের বিশ্বকাপ, ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। সেখানে অশ্বিন টেস্টে ৫৩৭টি, একদিনের ক্রিকেটে ১৫৬টি এবং টি২০ ক্রিকেটে ৭২টি উইকেট সংগ্রহ করছেন। সব মিলিয়ে সংখ্যাটা ৭৬৫। টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী এখন অশ্বিন।
ভারতীয় ক্রিকেটে সর্বকালের সেরা স্পিনারদের তালিকায় নিজের নাম আগেই যুক্ত করেছেন আর অশ্বিন। বুধবার একগুচ্ছ রেকর্ড এবং ভালো-মন্দের স্মৃতিকে সঙ্গী করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অশ্বিন। ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার পরই সবাইকে চমকে দিয়ে অবসরের ঘোষণা করে দেন অশ্বিন।
𝙏𝙝𝙖𝙣𝙠 𝙔𝙤𝙪 𝘼𝙨𝙝𝙬𝙞𝙣
— BCCI (@BCCI) December 20, 2024
A tribute to one of the finest all-rounders cricket has ever seen.
WATCH 🎥🔽 - By @RajalArora#TeamIndia | #ThankYouAshwin | @ashwinravi99https://t.co/XkKriOcxrZ
শুক্রবার বিসিসিআইয়ের পক্ষ থেকে অশ্বিনকে ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়েছে. সেখানে ভারতীয় দলের জার্সিতে তাঁর সেরা মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications