অ্যাসেজ: অজিদের অ্যাসেজ ধরে রাখার দিনে স্টিভকে 'চোর' বললেন অন্য স্টিভ
অস্ট্রেলিয়াকে অ্যাসেজ ট্রফি দেওয়ার দিনেও 'চোর' শুনতে হল স্মিথকে। রবিবার ম্যাঞ্চেস্টারে অ্যাসেজ সিরিজে চতুর্থ টেস্ট জিতে সিরিজে ২-১ এগিয়ে গিয়েছে অজিরা।
অস্ট্রেলিয়াকে অ্যাসেজ ট্রফি দেওয়ার দিনেও 'চোর' শুনতে হল স্মিথকে। রবিবার ম্যাঞ্চেস্টারে অ্যাসেজ সিরিজে চতুর্থ টেস্ট জিতে সিরিজে ২-১ এগিয়ে গিয়েছে অজিরা। ফলে ওভালে টেস্ট সিরিজ ড্র হলেও অ্যাসেজ ট্রফি অজিদের দখলেই থাকতে চলেছে। ২০১৭ সালে দলকে অধিনায়ক হিসেবে অ্যাসেজ উপহার দিয়েছিলেন। আর এবার ব্যাটসম্য়ান হিসেবে অ্যাসেজ দিলেন। এরপরও যদিও চোর তমকা ঘোছাতে পারলেন না স্মিথ।

The review can't save him! Australia retain the urn! https://t.co/SwwYMZBbQm #Ashes pic.twitter.com/5Yiq4WutLS
— Fox Cricket (@FoxCricket) September 8, 2019

স্মিথকে চোর বললেন ইংল্যান্ড প্রাক্তনী
অস্ট্রেলিয়ার অ্যাসেজ ধরে রাখার দিনে ব্রিটিশদের প্রাক্তন পেসার স্টিভ হার্মিসন বলেন,'প্রশংসীয় ব্যাটিং করে স্মিথ এই মুহূর্তে অজিদের নায়ক হয়ে গেলেও আদৌতে ক্রিকেট দুনিয়া কিন্তু তাঁকে 'চোর' বলেই মনে রাখবে। সেই তকমা তিনি কোনও দিনও ঘোছাতে পারবেন না। আগামী দিনে রান করে যতই রেকর্ড ভাঙুন না কেন, কেরিয়ারের ঐ কালো দাগ স্মিথের পক্ষে মোছা সম্ভব নয়। আমার মনে হয় না, ক্রিকেটকে কলঙ্গিত করায় কেউ ওকে ক্ষমা করতে পারবে না।'
দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতি
প্রসঙ্গত ২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকা সফরের কেপটাউন টেস্টে শিরীষ কাগজ দিয়ে বলের পালিশ তুলে রিভার্স সুইং করানোর পরিকল্পনায় যুক্ত ছিলেন তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ। শাস্তি স্বরূপ তাঁকে ক্রিকেট থেকে এক বছর নির্বাসিত করা হয়েছিল।
স্মিথের রাজকীয় প্রত্যাবর্তন
এক বছর পরে টেস্ট ক্রিকেটে ফিরে প্রতি ইনিংসে বড় রান করে অজি দলের ত্রাতা স্মিথ। অ্যাসেজ দিয়ে টেস্টে ফেরেন স্মিথ। এরপর ৫ ইনিংস খেলে ৬৭১ রান করেছেন। প্রত্যাবর্তনের পর স্মিথের ব্যাটে দুটি শতরান, দুটি অর্ধশতরান ও ১ টি দ্বিশতরান এসেছে।

Click it and Unblock the Notifications