সৌরভের সাফল্য এসেছিল এই ঘটনার পর, বললেন প্রাক্তনী অরুণ লাল

সৌরভের সাফল্যের পিছনে বিশেষ ঘটনার উল্লেখ প্রাক্তনী অরুণ লালের

সচিন তেন্ডুলকরের মতোই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্ম ক্রিকেট খেলার জন্যই হয়েছে বলে বিশ্বাস করেন প্রাক্তন ক্রিকেটার তথা বাংলার হেড কোচ অরুণ লাল। সঙ্গে একটি বিশেষ ঘটনার কথাও তিনি উল্লেখ করেছেন, যেটি না ঘটলে মহারাজ এত বড় সাফল্য পেতেন না বলেও মনে করেন অরুণ লাল। ঠিক কী বলেছেন বাংলা, দিল্লি তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার।

ভারতীয় দল থেকে বিযুক্তিতেই শাপে বর

ভারতীয় দল থেকে বিযুক্তিতেই শাপে বর

মাত্র ১৯ বছর বয়সে ভারতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন মহারাজ। সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র একটি ওয়ান ডে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সৌরভ। মাত্র ৩ রান করে তিনি আউট হয়েছিলেন। এরপর ওই সিরিজে আর খেলার সুযোগ পাননি দাদা। ভারতীয় দল থেকেও তাঁকে বাদ দেওয়া হয়েছিল। ওই ঘটনাই বিসিসিআই সভাপতির কাছে শাপে বর হয়েছিল বলে মনে করেন বাংলার হেড কোচ অরুণ লাল। তাঁর কথায়, ওই ব্যর্থতা থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন সৌরভ। ভুলগুলি সংশোধন করে আরও বেশি শক্তিশালী হয়ে তিনি আন্তর্জাতিক স্তরে ফিরেছিলেন বলে মনে করেন লাল।

ক্রিকেটের জন্যই জন্ম সৌরভের

ক্রিকেটের জন্যই জন্ম সৌরভের

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের মতো সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মও কেবল ক্রিকেট খেলার জন্যই হয়েছে বলে মনে করেন বাংলা তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার অরুণ লাল। মহারাজ শৈশব থেকেই প্রতিভার ভাণ্ডার বলে দাবি বাংলা ক্রিকেট দলের কোচের।

স্মৃতি হাতড়ালেন লাল

স্মৃতি হাতড়ালেন লাল

অরুণ লাল জানিয়েছেন, কলকাতার সিসিএফসি-তে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখেন। মাত্র ১৬-১৭ বছর বয়সে মহারাজের ছক্কা হাঁকানোর ক্ষমতা দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন বলেও জানিয়েছেন লাল। বলেছেন, সিসিএফসি-র ওই প্রদর্শনী ম্যাচে পাঁচ থেকে ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন সৌরভ। সবকটি ক্ষেত্রেই বল মাঠ পেরিয়ে পাশের ট্রাম লাইনে গিয়ে পড়েছিল বলে জানিয়েছেন বাংলা ক্রিকেট দলের হেড কোচ। সেদিনই সৌরভের ভবিষ্যত তিনি দেখে ফেলেছিলেন বলে জানিয়েছেন অরুণ লাল।

এখনও সেরা দেননি সৌরভ

এখনও সেরা দেননি সৌরভ

এখনও সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে সেরাটা তিনি বেরোতে দেখেননি বলেই জানিয়েছেন অরুণ লাল। এখনও ক্রিকেটকে মহারাজের অনেক কিছু দেওয়া বাকি রয়েছে বলেও মনে করেন বাংলার হেড কোচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+