Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অর্শদীপ-বরুণের বল হাতে দাপটের পর হোবার্টে 'সুন্দর' শো, অস্ট্রেলিয়াকে হারিয়ে টি২০ সিরিজে সমতা ফেরাল ভারত

টি২০ সিরিজে দারুণভাবে কামব্যাক বিশ্বচ্যাম্পিয়ন ভারতের। হোবার্টে অস্ট্রেলিয়াকে চূর্ণ করলেন সূর্যকুমার যাদবরা।

যার ফলে পাঁচ ম্যাচের সিরিজ আপাতত ১-১ করে ফেলল মেন ইন ব্লু। সিরিজের চতুর্থ টি২০ আন্তর্জাতিক বৃহস্পতিবার গোল্ড কোস্টে।

বেলেরিভ ওভালে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। অস্ট্রেলিয়া ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে। চারে নেমে ৩৮ বলে ৭৪ রান করেন টিম ডেভিড। ৮টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে।

ছয়ে নামা মার্কাস স্টইনিস ৮টি চার ও দুটি ছয়ের সৌজন্যে ৩৯ বলে ৬৪ রানের ইনিংস খেলেন। ট্রাভিস হেড ৪ বলে ৬, অধিনায়ক মিচেল মার্শ ১৪ বলে ১১, জশ ইনগ্লিস ৭ বলে ১, মিচেল আওয়েন ১ বলে ০ রান করে আউট হন। ম্যাথু শর্ট ২টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১৫ বলে ২৬ ও জেভিয়ার বার্টলেট ২ বলে ৩ রানে অপরাজিত থাকেন।

অর্শদীপ সিং ৪ ওভারে ৪৫ রান দিয়ে তিনটি উইকেট পেয়েছেন। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৩৩ রান খরচ করে দুটি শিকার ঝুলিতে পুরে ফেলেন। শিবম দুবে ১টি উইকেট পান, ৩ ওভারে ৪৩ রান দিয়ে। জসপ্রীত বুমরাহ ৪ ওভারে ২৬, অক্ষর প্যাটেল ৪ ওভারে ৩৫, অভিষেক শর্মা ১ ওভারে ১৩ রান দিয়ে উইকেট পাননি। কুলদীপ যাদবের পরিবর্তে দলে এলেও ওয়াশিংটন সুন্দরকে দিয়ে বল করানো হয়নি। যদিও ব্যাট হাতে সুন্দর দলের জয়ে বড় ভূমিকা নেন।

জয়ের জন্য ১৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই হিসেব কষে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যেতে থাকে ভারত। অভিষেক শর্মা ২টি করে চার ও ছয়ের সাহায্যে ১৬ বলে ২৫ রান করেন। শুভমান গিল ১২ বলে ১৫ (১টি চারের সাহায্যে), অধিনায়ক সূর্যকুমার যাদব ১টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১১ বলে ২৪ রান করেন।

তিলক বর্মা ১টি করে চার ও ছয়ের সাহায্যে ২৬ বলে ২৯, অক্ষর প্যাটেল ১২ বলে ১৭ রান করেন। ওয়াশিংটন সুন্দর ছয়ে নেমে তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৩ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। তিনটি চারের সাহায্যে ১৩ বলে ২২ রানে অপরাজিত থাকেন জিতেশ শর্মা। ১৮.৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৯ বল বাকি থাকতে পাঁচ উইকেটে জয় ছিনিয়ে সিরিজ জয়ের আশা জিইয়ে রাখল ভারত।

জশ হ্যাজলউডের অভাব এদিন অনুভব করল অস্ট্রেলিয়া। নাথান এলিস ৪ ওভারে ৩৬ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন। জেভিয়ার বার্টলেট ৪ ওভারে ৩০ ও মার্কাস স্টইনিস ২ ওভারে ২২ রান দিয়ে ১টি করে উইকেট নেন। শন অ্যাবট ৩.৩ ওভারে ৫৬, ম্যাথু কুনেম্যান ৪ ওভারে ৩১ ও ম্যাথু শর্ট ১ ওভারে ১৩ রান দিয়েছেন, উইকেট পাননি। হোবার্টে এই প্রথম কোনও টি২০ আন্তর্জাতিকে পরাস্ত হলো অজিরা। ভারত এই মাঠে প্রথমবার টি২০ আন্তর্জাতিক খেলে তাতে স্মরণীয় জয় ছিনিয়ে নিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+