Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হার্দিক বলছেন 'অপরাধ'! অর্শদীপ ও ভারতীয় দলের টি ২০ আন্তর্জাতিকে কোন লজ্জার রেকর্ড?

মুম্বইয়ে প্রথম টি ২০ আন্তর্জাতিক জিতে পুনেতে পা রেখেছিল ভারত। কিন্তু দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক শ্রীলঙ্কা জেতায় সিরিজের ফয়সালা কাল হবে রাজকোটে। ভারতীয় দলের পরাজয়ের বড় কারণ হিসেবে উঠে আসছে বোলারদের ব্যর্থতা। সাতটি নো বল, যার পাঁচটিই অর্শদীপ সিংয়ের, সুবিধা করে দেয় দাসুন শনাকার দলকে। অর্শদীপের নো বল নিয়ে ছড়িয়েছে নানা মিম।

লজ্জার রেকর্ড ভারতের

আইসিসি-র পূর্ণ সদস্যের দেশগুলির মধ্যে দ্বিতীয় দল হিসেবে টি ২০ আন্তর্জাতিক ম্যাচে ৭টি নো বলের নজির গড়ল ভারত। এর আগে ২০১৬ সালে মীরপুরে শ্রীলঙ্কা ৭টি নো বল করেছিল সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। কোনও টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ১০টি নো বল করার নজির রয়েছে ঘানার, উগান্ডার বিরুদ্ধে। সার্বিয়া ৯টি নো বল করেছিল বুলগেরিয়ার বিরুদ্ধে। এ ছাড়া ওমানের বিরুদ্ধে আয়ারল্যান্ড ও আফগানিস্তান এবং চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে তুরস্ক ৭টি নো বল করেছিল। সেই ম্যাচে তুরস্কের বোলাররা ২৬টি ওয়াইড বলও করেছিলেন। ফলে অতিরিক্ত স্কোর গিয়ে দাঁড়ায় ৩৯-এ, সেটিও রেকর্ড।

অর্শদীপের নো বল

অর্শদীপ সিং পাঁচটি নো বল করেছেন গতকাল। উমরান মালিক ও শিবম মাভি একটি করে নো বল করেছেন। ভারতীয় বোলাররা চারটি ওয়াইড বল করেন। লেগ বাইয়ের সৌজন্য শ্রীলঙ্কা পায় ১ রান। ফলে ১২ অতিরিক্ত রান পায় শ্রীলঙ্কা। অর্শদীপ সিং অসুস্থতা কাটিয়ে গতকাল ভারতের প্রথম একাদশে ফেরেন হর্ষল প্যাটেলের জায়গায়। অর্শদীপ এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চারটি নো বল করেছিলেন। গতকাল তিনি পাঁচটি নো বল করায় ধরে ফেললেন কিমো পলের লজ্জার রেকর্ড। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কিমো পল ছাড়া অর্শদীপের আগে কেউই কোনও টি ২০ আন্তর্জাতিকে পাঁচটি নো বল করেননি। গত বছর অভিষেকের পর থেকে ১৪টি ফ্রন্ট ফুট নো বল করেছেন অর্শদীপ। যে নজিরের ধারেকাছে কেউ নেই।

কী হয়েছে গতকাল?

অর্শদীপ সিং শ্রীলঙ্কা ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম বল করতে আসেন। এই ওভারের ষষ্ঠ বল করতে গিয়ে প্রথম নো বল করেন। পরের বলটি ছিল ফ্রি হিট। সেটিও নো বল। এই বলে কুশল মেন্ডিস চার মারেন। পরের ডেলিভারিটিও নো। এবার ছক্কা। শেষ বলটিতে অবশ্য তিনি ১ রান দেন। একটি ডেলিভারি থেকেই ১৪ রান দিয়ে বসায় এই ওভারে অর্শদীপ ১৯ রান খরচ করেন। ১৯তম ওভারে ফের অর্শদীপকে আক্রমণে আনেন হার্দিক। এই ওভারেও তিনি চতুর্থ ও পঞ্চম বলটি করতে গিয়ে নো বল করে বসেন। প্রথম নো বল থেকে দেন ১ রান, দ্বিতীয় নো বলে ২ রান। মাঝে ফ্রি হিটে ছক্কা হজম করেন অর্শদীপ। গতকালের ম্যাচে অর্শদীপ ২ ওভারে ৩৭ রান দিয়ে কোনও উইকেট পাননি।

হার্দিকের চোখে অপরাধ

নতুন বছরে প্রথম পরাজয়ের সম্মুখীন হয়ে হার্দিক পাণ্ডিয়া বলেন, বোলিং ও ব্যাটিং পাওয়ারপ্লে-ই ফারাক গড়ে দিল। আমরা প্রাথমিক বিষয়গুলিতেই ভুল করেছি। যা এই পর্যায়ে করা উচিত নয়। ভালো দিনের পাশাপাশি খারাপ দিন আসতেই পারে। কিন্তু প্রাথমিক পাঠগুলি থেকে বিচ্যুত হওয়া কাম্য নয়। অর্শদীপকে দোষারোপ করছি না। কিংবা কঠোর হচ্ছি না। কিন্তু এটা মানতেই হবে যে কোনও ফরম্যাটে নো বল করাটা অপরাধ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+