আনলক ওয়ানে কাকে 'বন্ধু' বললেন অনুষ্কা, দেখুন বিরাট পত্নীর ঘর সাজানোর মুহূর্ত
আনলক ওয়ানে কাকে 'বন্ধু' বললেন অনুষ্কা, দেখুন বিরাট পত্নীর ঘর সাজানোর মুহূর্ত
করোনা লকডাউন শেষ! দেশে এখন আনলক ওয়ান পরিস্থিতি। যে পরিস্থিতিতে লকডাউনের চেয়েও অতি ভয়ংকর। দেশে করোনা সংক্রমিতের সংখ্যা আজ ৩ লক্ষ ছাপিয়ে গেল। এই পরিস্থিতিতে কোভিড থেকে বাঁচার উপায় খুঁজতে বিজ্ঞানী-ডাক্তাররা প্রতি মুহূর্তে লড়াই চালাচ্ছেন। আনলক ওয়ানে গণপরিবহন ব্যবস্থা খুলে গেলেও এখনও অনেকেই বাড়িতে বন্দি থাকা বুদ্ধিমানের মতো মনে করেছেন। বিরাট-অনুষ্কাও এই মুহূর্তে বাড়িতে বন্দি থাকছেন। এর ফাঁকে আনলক ওয়ানে অনুষ্কার প্রতিদিন কোন কাজে মগ্ন থাকেন, সেই ছবি পোস্ট করলেন।

ইনস্টাগ্রামে অনুষ্কা বাড়ির গাছপালার পরিচর্চার ছবি পোস্ট করেছেন। যে ছবিতে গাছেদের মাঝে রয়েছেন অনুষ্কা। পোস্টের সঙ্গে অনুষ্কা লেখেন, 'এরাই আমার বন্ধু, এদের সঙ্গে অনেকটা সময় কাটাই।'

প্রসঙ্গত করোনা ভাইরাসের প্রর্দুভাবকে প্রকৃতির উপর মানুষের অত্যাচারের উল্টো পিঠ বলে অনেকেই ব্যাখ্যা করেছেন। লকডাউনে মানুষ গৃহবন্দি ও পশু-পাখিরা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে এমন অনেক ছবি ভাইরাল হয়। যা নিয়ে অনেকেই বলেছেন, ম্যারাথন লকডাউনে পরিস্থিতি দূষণ নিয়ন্ত্রণে ও প্রকৃতির ভারসাম্য নিয়ন্ত্রণে আসছে। এবার অনুষ্কার প্রকৃতির সঙ্গে ছবি পোস্টে অনেকেই প্রকৃতির পরিচর্চা করা কতটা প্রয়োজন সেই নিয়ে চর্চা জুড়েছেন। অনুষ্কার পোস্টের পর অনেকেই প্রকৃতি বাঁচানোর বার্তা দিয়ে পোস্টটি রিপোস্ট ও শেয়ার করেন।












Click it and Unblock the Notifications