পাটা পিচে বিধ্বংসী বোলিং রাজপুতের, ব্যাটিং ব্যর্থতায় অবশ্য অধরাই রইল পঞ্জাবের জয়
৪ ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে ৫ উইকেট নেন অঙ্কিত। এই আইপিএলে তিনিই প্রথম বোলার হিসাবে ৫ উইকেট নিলেন।
টসে জিতে সানরাইজার্স হায়দরাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠান কিংস ইলেভেন পঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রণ অশ্বিন। একেবারে প্রথম ওভার থেকেই বিধ্বংসী বোলিং শুরু করেন অঙ্কিত রাজপুত। প্রথমেই ফেরান সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসনকে।

তারপরে ইনিংসের তৃতীয় ওভারে ও নিজের দ্বিতীয় ওভারে এবং ইনিংসের পঞ্চম ও নিজের তৃতীয় ওভারে একটি করে উইকেট তুলে নেন অঙ্কিত।
পঞ্জাবের এই পেসারের বোলিংয়ের সৌজন্যে ২৭ রানের মধ্যে ৩ উইকেট হারায় হায়দরাবাদ। সেখান থেকে আর বড় রান করতে পারেননি কেন উইলিয়ামসনরা।
চতুর্থ উইকেটে মনীশ পাণ্ডে ও শাকিব আল হাসান পার্টনারশিপ গড়েন। মনীশ ৫১ বলে ৫৪ রান করেন। শাকিব ২৯ বলে ২৮ রান করেন। শেষদিকে ইউসুফ পাঠান ১৯ বলে ২১ রান করে অপরাজিত থাকেন।
শেষওভারে ফের বল করতে এসে ফের একবার জ্বলে ওঠেন অঙ্কিত। পরপর আউট করে দেন মনীশ পাণ্ডে ও মহম্নদ নবিকে। সবমিলিয়ে ৪ ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে ৫ উইকেট নেন অঙ্কিত। এই আইপিএলে তিনিই প্রথম বোলার হিসাবে ৫ উইকেট নিলেন। যদিও শেষ অবধি দলের ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারতে হল পঞ্জাবকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications