আলিম দারের নো বল সিদ্ধান্ত নিয়ে সভাপতির মন্তব্য দুর্ভাগ্যজনক : আইসিসি

মেলবোর্ন, ২০ মার্চ : ভারত-বাংলাদেশ ম্য়াচের পাকিস্তানি আম্পায়ার আলিম দারের নো-বলের সিদ্ধান্ত নিয়ে সভাপতি মুস্তাফা কামালের বিতর্কিত মন্তব্যে এবার ড্যামেজ কন্ট্রোলে নামল আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)।

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ ম্যাচ : আম্পায়ারিং বিতর্কে কড়া প্রতিক্রিয়া আইসিসি সভাপতির, খোঁচা ভারতকে

আরও পড়ুন : রোহিতের শতরানে বিতর্কে পাকিস্তানি আম্পায়ার আলিম দার

বৃহস্পতিবার আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫-এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারত বাংলাদেশকে হারানোর পর পদত্যাগের হুমকি দিয়েছিলেন আইসিসি সভাপতি মুস্তাফা কামাল। রোহিত শর্মার আউটে আলিম দার বলের উচ্চতার কারণে যে নো বল ডেকেছিলেন, তার সেই সিদ্ধান্তের বিরোধিতা করে মুস্তাফা। আর আম্পায়ারের এই সিদ্ধান্তই বিতর্কের ঝড় তোলে।

আলিম দারের নো বল সিদ্ধান্ত নিয়ে সভাপতির মন্তব্য দুর্ভাগ্যজনক : আইসিসি

এদিকে মুস্তাফা কামালের মন্তব্যের প্রেক্ষিতে আজ, শুক্রবার আইসিসি মুখ্যআধিকারিক ডেভিড রিচার্ডসন একটি বিবৃতি পেশ করেন, যাতে কামালের মন্তব্যকে 'দুর্ভাগ্যজনক' এবং 'ব্যক্তিগত ক্ষমতা'-য় বলেছেন।

আইসিসির তরফে বিবৃতি দিয়ে যা বলা হয়েছে

আইসিসি মুস্তাফা কামালের মন্তব্য আমরা খেয়াল করেছি। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং একান্ত ব্যক্তিগত। আইসিসি সভাপতি হিসাবে আইসিসি কর্মকর্তাদের সমালোচনা করার আগে একটু সহানুভূতিশীল হওয়া উচিত ছিল। আইসিসি কর্মকর্তাদের সততা প্রশ্নাতীত।

নো বল সিদ্ধান্তটি ৫০-৫০ সুযোগ। আমরা আগামী শেষ কয়েকটি ম্যাচের দিকে তাকিয়ে আছি। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৫ অত্যন্ত সফল এবং মনোরঞ্জক হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+