মেলবোর্নে রাজকীয় শতরান রাহানের, অধিনায়ক হয়েই দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অজিঙ্ক

মেলবোর্নে রাজকীয় শতরান রাহানের, অধিনায়ক হয়েই দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অজিঙ্ক

প্রথম দিন অধিনায়ক হিসেবে বোলার পরিবর্তন থেকে ফিল্ডিংয়ে চমক দিয়ে লেটার মার্কস পেয়েছিলেন। এবার ব্যাট হাতে লেটার মার্কস নিয়ে মেলবোর্নে টেস্টে ভারতকে চালকের আসনে পৌঁছে দিলেন অজিঙ্ক রাহানে।

মেলবোর্নে অধিনায়কোচিত শতরান অজিঙ্ক রাহানের। অধিনায়ক হয়েই দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অজিঙ্ক। পিতৃত্বকালীন ছুটি নিয়ে বিরাট কোহলির দেশে ফেরার পর, ভারতীয় দলের ব্যাটিংয়ের হাল ধরবেন কে? অ্যাডিলেডে ভারতীয় দলের ৩৬ রানের মহাবিপর্যয়ের পর এটাই সবচেয়ে বড় প্রশ্ন ছিল।

মেলবোর্নে রাজকীয় শতরান রাহানের, অধিনায়ক হয়েই দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অজিঙ্ক

খাদের কিনারায় দাঁড়িয়ে সেখানেই বক্সিং ডে টেস্টে প্রথম দিন অধিনায়ক হিসেবে সফল হওয়ার পর এবার ব্যাটে হাতে সফল রাহানে। ম্যাচের দ্বিতীয় দিন ১৯৫ বল খেলে সেঞ্চুরি হাঁকালেন। দিনের শেষে ১০৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ১২ টি বাউন্ডারির সাহায্য ভারত অধিনায়ক ইনিংস সাজিয়েছেন।

টেস্ট ক্রিকেটে এটি রাহানের ১২ তম শতরান। তাঁর ব্যাটেই মেলবোর্নে দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৯৫ রান টপকে এগিয়ে চলছে ভারত। দিনের শেষে ভারত ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৭৭ রান তুলেছে। ভারতের লিড ৮২ রানের। তৃতীয় দিনে রাহনের ব্যাটে ভারত দুশো রানের লিড সংগ্রহ করে অজিদের চাপে ফেলে দিতে পারে কিনা, সেটাই এখন দেখার।

এদিন শতরান হাঁকানোর পাশাপাশি ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজার সঙ্গে রাহানের শতরান পার্টনারশিপ। এই পার্টনারশিপে ভর করেই ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লিড নেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+