দলীপ ট্রফিতে দ্বিশতরান অজিঙ্ক রাহানে ও যশস্বী জয়সওয়ালের, শতরান পৃথ্বী-বিরাটের

কাউন্টিতে একের পর এক দ্বিশতরান হাঁকিয়ে টেস্ট দলে কামব্যাক করেছিলেন চেতেশ্বর পূজারা। তাঁর সঙ্গেই টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন অজিঙ্ক রাহানে। দলীপ ট্রফিতে নামার আগে তিনি জানিয়েছিলেন, শূন্য থেকেই শুরু করতে চান। জাতীয় দলে কামব্যাকের লক্ষ্যে রাহানেও এবার দ্বিশতরান হাঁকালেন। পশ্চিমাঞ্চলের অধিনায়ক হিসেবে, উত্তর-পূর্বাঞ্চলের বিরুদ্ধে।

দলীপ ট্রফিতে অপরাজিত দ্বিশতরান অজিঙ্ক রাহানের

কোয়ার্টার ফাইনাল পর্বের চার দিনের ম্যাচটি চলছে চেন্নাইয়ে। রানের পাহাড় গড়ে ফেলেছে অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন পশ্চিমাঞ্চল। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন উত্তর-পূর্বাঞ্চল অধিনায়ক হোকাইতো ঝিমোমি। দ্বিতীয় দিনের শেষে পশ্চিমাঞ্চলের স্কোর ১২৩ ওভারে ২ উইকেটে ৫৯০। ওপেনিং জুটিতে ৪৩.৪ ওভারে ওঠে ২০৬ রান। ১১টি চার ও ৫টি ছয়ের সাহায্যে ১২১ বলে ১১৩ রান করেন পৃথ্বী শ। এরপর যশস্বী জয়সওয়াল ও অজিঙ্ক রাহানে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৩৩৩ রান। যশস্বী ৩২১ বল খেলে ২২৮ রান করেন। তাঁর ইনিংসে রয়েছে ২২টি চার ও তিনটি ছয়। রাহানে তিন নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত রয়েছেন ২০৭ রানে। ২৬৪ বলের ইনিংসে রয়েছে ১৮টি চার ও ৬টি ছয়। রাহুল ত্রিপাঠী তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন ৩৮ বলে ২৫ রান করে।

পুদুচেরীতে অপর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল। পূর্বাঞ্চলের অধিনায়ক মনোজ তিওয়ারি, উত্তরাঞ্চলকে নেতৃত্ব দিচ্ছেন মনদীপ সিং। টস জিতে ফিল্ডিং নিয়েছিল উত্তরাঞ্চল। পূর্বাঞ্চলের ইনিংস শেষ হয় ৩৯৭ রানে। চারে নেমে বিরাট সিং করেন সর্বাধিক ১১৭ রান। ২৪৭ বলের ইনিংসে রয়েছে ১২টি চার ও একটি ছয়। সুদীপ ঘরামি ৬৮, অনষ্টুপ মজুমদার ৪৭, মনোজ তিওয়ারি ২৭, শাহবাজ আহমেদ ৬২ রান করেন। নভদীপ সাইনির ঝুলিতে গিয়েছে তিনটি উইকেট। জবাবে দ্বিতীয় দিনের শেষে উত্তরাঞ্চলের স্কোর বিনা উইকেটে ৬৫।

এদিকে, হুবলিতে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ডের এ দল। বৃষ্টির কারণে প্রথম দিনে একটি বলও খেলা হয়নি। আজ টস জিতে ফিল্ডিং নেয় কিউয়িরা। ৬৬ ওভার খেলা হয়েছে। ভারতীয় এ দল দিনের শেষে তুলেছে ৬ উইকেটে ২২৯ রান। অধিনায়ক প্রিয়াঙ্ক পাঞ্চাল করেন ১৪৮ বলে ৮৭। উইকেটকিপার কেএস ভরত ১০৪ বলে ৭৪ রানে অপরাজিত রয়েছেন। অবিমন্যু ঈশ্বরন করেন ২২ রান। ঋতুরাজ গায়কোয়াড় ৫, রজত পাটীদার ৪ ও তিলক বর্মা শূন্য রানে আউট হন। শার্দুল ঠাকুর করেন ২৬। রাহুল চাহার ৪ রানে অপরাজিত আছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+