আইপিএলে নতুন দুই শহরের দৌড়ে এগিয়ে থাকা একটিতে ভারত-নিউজিল্যান্ড টেস্ট
টি ২০ বিশ্বকাপের পরই ভারত সফরে আসবে নিউজিল্যান্ড। দুটি টেস্ট ও তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলতে। এরই মধ্যে আগামী বছরের আইপিএলে যুক্ত হতে পারে ভারতের দুই শহর। যার মধ্যে একটিতে হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। বিসিসিআই সূত্রে এমনটাই খবর।

বোর্ডসূত্রে জানা গিয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ কোথায় খেলা হবে তা চূড়ান্ত হয়ে গিয়েছে। আনুষ্ঠানিক ঘোষণাই শুধু বাকি। সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে বেঙ্গালুরুতে। করোনা পরিস্থিতিতে ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল। ফলে ভারত-নিউজিল্যান্ড সিরিজের একটি ম্যাচ পেতে আগ্রহী সিএবি কর্তারা। নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টটি হতে চলেছে লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে।

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ২০১৬ সালে শেষ টেস্ট হয়েছে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যেই। ২০১৭ সালে ভারত-নিউজিল্যান্ড একদিনের আন্তর্জাতিকের পর সেখানে আর ওয়ান ডে হয়নি। ২০১৭ সালে একমাত্র টি ২০ আন্তর্জাতিক হয়েছিল ভারত ও ইংল্যান্ডের বিরুদ্ধে। গ্রিন পার্কে সংস্কারের কাজ চলায় তারপর থেকে আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে লখনউয়ের স্টেডিয়ামটিতেই। আফগানিস্তান আয়োজক দেশ হিসেবে এখানে একমাত্র টেস্টটি খেলেছে ২০১৯ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ওই সফরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি করে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিক খেলেছিল আফগানিস্তান। ২০২০ সালের মার্চে করোনার কারণে ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের ম্যাচটি বাতিল হয়ে যায়। ২০১৮ সালে ভারত এখানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি টি ২০ আন্তর্জাতিক খেলেছিল। ৬১ বলে অধিনায়ক রোহিত শর্মার অপরাজিত ১১১ রানের দৌলতে ভারত ম্যাচ জিতেছিল ৭১ রানে।

২০১৬ সালে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন লখনউয়ের এই স্টেডিয়াম চালু করার পর এই প্রথম সেখানে প্রথম কোনও টেস্ট ম্যাচ খেলবে ভারত। জানা গিয়েছে, আইপিএলে আগামী বছর থেকে যে দুই শহর যুক্ত হতে চলেছে সেই দৌড়ে এগিয়ে রয়েছে আমেদাবাদ ও লখনউ। ১৯৯৪ সালে লখনউয়ের কেডিএস বাবু স্টেডিয়ামে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলেছিল। তারপর ফের এই শহরে ফের ভারতীয় দল টেস্ট খেলতে নামবে। ভারতে টি ২০ বিশ্বকাপ হলে লখনউয়েও তার খেলা হত। নতুন স্টেডিয়ামে ৭০ হাজার মানুষ মাঠে বসে খেলা দেখতে পারবেন। নভেম্বরে ভারত সফরে এসে প্রথমে তিনটি টি ২০ ম্যাচ খেলে দুটি টেস্ট খেলার কথা কিউয়িদের। এই সিরিজ খেলে ভারত দক্ষিণ আফ্রিকা সফরে যাবে, বাবল টু বাবল ট্রান্সফার হবে। ফেব্রুয়ারিতে ভারত সফরে আসবে শ্রীলঙ্কা। দুটি টেস্ট ও তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলতে। সেই সিরিজের একটি টেস্ট হবে মুম্বইয়ে।












Click it and Unblock the Notifications