Hardik Pandya: বিশ্বকাপ জয়ের পরও হার্দিককে নিয়ে নীরব নাতাশা, তারকা দম্পতির সম্পর্ক নিয়ে জল্পনা অব্যাহত
শেষ ছয় মাস ধরে তাঁর জীবনে চলছিল একটা ঝড়। ব্যক্তিগত হোক বা পেশাদার, একেবারেই কোণঠাসা হয়ে পড়েছিলেন, কিন্তু টি২০ বিশ্বকাপ জিতেই চাপের প্রেসার কুকার থেকে বেরিয়ে এসেছেন পাণ্ডিয়া। কিন্তু হার্দিক এবং নাতশার সম্পর্ক নিয়ে গুঞ্জন কিছুতেই কমছে না।
হার্দিক পাণ্ডিয়া এবং তাঁর স্ত্রী নাতাশার মধ্যে দূরত্ব নিয়ে বিগত কয়েক মাসে কম চর্চা হয়নি। কিন্তু কোনও পক্ষই এই বিষয়ে মুখ খোলেননি। কিন্তু তাঁরা মুখ না খুললেও কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রথমত আগে ভারতীয় দল বা আইপিএল টিম হার্দিক মাঠে থাকলেই দেখা যেত নাতাশাকে। কিন্তু এবার আইপিএলে এমনকি বিশ্বকাপের কোনও ম্যাচে নাতাশাকে দেখা যায়নি।

এবারের টি২০ বিশ্বকাপ জিতল ভারত। টিম জিততেই কান্নায় ভেঙে পড়েন হার্দিক পান্ডিয়া। এমনকি তাঁকে মাঠে দাঁড়িয়েই কারও সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায়। কিন্তু কে সেই ব্যক্তি? আবারও প্রশ্ন উঠছে তবে কি সত্যিই তাঁরা আলাদা থাকছেন বা বিচ্ছেদের পথে হাঁটছেন? নাতাশা স্ট্যানকোভিচ কেন চুপ করে আছেন ভারতের এই জয় তথা হার্দিক পাণ্ডিয়ার দুরন্ত প্রত্যাবর্তনে পর। অনেকের মতে সেদিন মাঠে সেদিন হার্দিক যাঁর সঙ্গে কথা বলছিলেন তিনি নাতাশা নন।
কয়েক মাস আগে শোনা গিয়েছিল, বিবাহবিচ্ছেদের বিষয়টি সত্যি হলে হার্দিকের সম্পত্তির ৭০ শতাংশের মালিক হবেন নাতাশা ও তাঁর শিশুপুত্র অগস্ত্য। এর মাঝেই সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট নাতাশার। জল্পনা বাড়িয়ে হার্দিক পত্নী ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, ''খুব শীঘ্রই কেউ পথে বসতে চলেছেন।''
২০২০ সালে ৩১ মে গাঁটছড়া বাঁধেন বর্তমানের ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক হার্দিক ও সার্বেরিয়ান মডেল নাতাশা। সেই বছরেই ৩০ জুলাই তাঁদের সন্তান অগস্ত্যের আগমন ঘটে। তার পর প্রায় চার বছর কেটে গিয়েছে। আচমকাই ছন্দপতন তাঁদের সম্পর্কে। যদিও বিচ্ছেদ নিয়ে বিবৃতি মেলেনি দু'জনের কারও তরফেই।
BCCI: কোন সিরিজ থেকে দায়িত্ব নেবেন নতুন কোচ? বিশ্বকাপ জয়ের পরই বড় আপডেট দিলেন জয় শাহ
জয়ের আবেগঘন মুহূর্তে সতীর্থদের জড়িয়ে হাউ হাউ করে কেঁদে ফেলতে দেখা যায় হার্দিক পাণ্ডিয়াকে। ক্যাপ্টেন রোহিত শর্মাও তাঁকে বুকে টেনে নেন। বিগত কয়েক মাস ধরে কম কথা শুনতে হয়নি পাণ্ডিয়াকে। একদিকে তাঁর পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া চলেছে নিরন্তর, অন্যদিকে ব্যক্তিগতজীবন নিয়ে নানা জল্পনা। গোদের উপর বিষফোঁড়ার মতো কাজ করেছে নাতাশার সঙ্গে ডিভোর্সের নানা খবর। তখনও কিচ্ছুটি বলেননি হার্দিক।












Click it and Unblock the Notifications