১৯৮৭-র পর ২০১৫ : ২৮ বছর পর উপমহাদেশের কোনও দল ছাড়া হচ্ছে বিশ্বকাপ ফাইনাল

মেলবোর্ন, ২৮ মার্চ : ২৮ বছর পর উপমহাদেশের কোনও দল ছাড়া হতে চলেছে বিশ্বকাপ ফাইনালের ম্যাচ।

আগামিকাল রবিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হতে চলেছে এবারের আইসিসি বিশ্বকাপ ফাইনাল। মুখোমুখি হবে দুই আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১৯৯২ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ক্রিকেটের আসর বসল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এই প্রথমবার বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছে নিউজিল্যান্ড।

১৯৮৭-র পর ২০১৫ : ২৮ বছর পর উপমহাদেশের কোনও দল ছাড়া হচ্ছে বিশ্বকাপ ফাইনাল


সেই ১৯৮৭ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে হয়েছিল ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। সেই ম্য়াচ জেতে অ্যালান বর্ডারের অস্ট্রেলিয়া। তারপর ১৯৯২ সালে পাকিস্তান, ১৯৯৬ এ শ্রীলঙ্কা, ১৯৯৯ সালে পাকিস্তান, ২০০৩ সালে ভারত, ২০০৭ সালে শ্রীলঙ্কা ও ২০১১ সালে ভারত ও শ্রীলঙ্কা ফাইনালে ওঠে। তবে এবারের বিশ্বকাপ সব অর্থেই ভিন্ন। ফাইনালে নেই কোনও উপমহাদেশের দল।

এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের দলগুলি দেখেও এমনটা ধারণা করা যায়নি। কোয়ার্টার ফাইনালে ওঠে উপমহাদেশের চারটি দলই। তবে সেমিফাইনালের পর একে একে বিদায় নেয় শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান ও ভারত।

১৯৮৭ বিশ্বকাপ আয়োজিত হয়েছিল উপমহাদেশের মাটিতে। সেই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল দুই আয়োজক ভারত ও পাকিস্তান। কিন্তু দুই প্রতিবেশী দেশই ব্যর্থ হয় ফাইনালে উঠতে। ইংল্যান্ডের কাছে হারে ভারত, আর অস্ট্রেলিয়ার মুখ থুবড়ে পড়ে পাকিস্তান। সেবার কলকাতার ইডেন গার্ডেন্সে হওয়া ফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। বিশ্বকাপের সবচেয়ে 'ক্লোজ' ম্যাচে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পায় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়াকে হারিয়ে কিউয়িরা প্রথমবার বিশ্বসেরা হতে পারে, নাকি পঞ্চমবার কাপ জিতে নেয় মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া তা জানতে কাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+