জানুয়ারির শেষ সপ্তাহে টি-১০ ক্রিকেটের আসর, গেইল থেকে রাসেল-নারিন! আইপিএলের কোন তারকাদের দেখবেন

জানুয়ারির শেষ সপ্তাহে টি-১০ ক্রিকেটের আসর, গেইল থেকে রাসেল-নারিন! আইপিএলের কোন তারকাদের দেখবেন

জানুয়ারির শেষে ক্রিকেটের সীমিত ওভারের ফর্ম্যাটের ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। ২৮ জানুয়ারি থেকে টি-১০ ক্রিকেট ঢাকে কাঠি। মরুশহরে, ২৮ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি জৈব সুরক্ষা বলে আবু ধাবি টি-১০ ক্রিকেট লিগ টুর্নামেন্ট খেলা হবে।

টি-১০ লিগে তারকার মেলা

টি-১০ লিগে তারকার মেলা

আন্দ্রে রাসেল থেকে কাইরন পোলার্ড, সুনীল নারিন থেকে নিকোলাস পুরান! সীমিত ওভারের এক ঝাঁক ক্রিকেট তারকাদের লড়াইয়ে দেখার জন্য মুখিয়ে ক্রিকেটদুনিয়া।

ভারতে কোন চ্যানেলে দেখা যাবে

ভারতে কোন চ্যানেলে দেখা যাবে

ভারতে সোনি টিভি নেটওয়ার্ক ও সোনি লিভ অ্যাপে আবুধাবি টি-১০ ক্রিকেট লিগ দেখা যাবে। ২৮ জানুয়ারি মারাঠা আরাবিয়ান্স বনাম নর্দান ওয়ারিয়ার্সের ম্যাচ দিয়ে লিগ শুরু। একই দিনে ডেকান গ্ল্যাডিয়েটার্সের বিরুদ্ধে খেলতে নামছে পুনে ডেভিলস। অন্যদিকে কায়াল্যান্ডার্স,আবুধাবির বিরুদ্ধে খেলবে।

একনজরে আইপিএল থেকে কোন কোন ক্রিকেটারদের দেখা যাবে

একনজরে আইপিএল থেকে কোন কোন ক্রিকেটারদের দেখা যাবে

কাইরন পোলার্ড (মুম্বই ইন্ডিয়ান্স), ডোয়েন ব্র্যাভো (চেন্নাই সুপার কিংস), মহম্মদ নবি (সানরাইজার্স হায়দরাবাদ), উসুরু উদানা (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর), মুজিব রহমান (কিংস ইলেভেন পাঞ্জাব), নিকোলাস পুরান (কিংস ইলেভেন পাঞ্জাব), সুনীল নারিন (কলকাতা নাইট রাইডার্স), শারফানে রাদারফোর্ড (মুম্বই ইন্ডিয়ান্স), আন্দ্রে রাসেল (কলকাতা নাইট রাইডার্স), ক্রিস জর্ডন (কিং ইলেভেন পাঞ্জাব), টম ব্যান্টন (কলকাতা নাইট রাইডার্স), ক্রিস মরিস (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)।

একনজরে আট দলের তারকা সেরা তারকা কারা জেনে নেওয়া যাক

একনজরে আট দলের তারকা সেরা তারকা কারা জেনে নেওয়া যাক

১) মারাঠা আরাবিয়ান্স- শোয়েব মালিক
২) বাংলা টাইগার্স-উসুরু উদানা
৩) দিল্লি বুলস- ডোয়েন ব্র্যাভো
৪) নর্দান ওয়ারিয়ার্স- আন্দ্রে রাসেল
৫) ডেকান গ্ল্যাডিয়েটার্স- সুনীল নারিন
৬) কায়াল্যান্ডার্স- শাহিদ আফ্রিদি
৭) আবুধাবি- ক্রিস গেইল
৮) পুনে ডেভিলস- থিসারা পেরেরা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+