MS Dhoni: ভক্তের অনুরোধে রাস্তার মধ্যেই টি-শার্টে অটোগ্রাফ দিলেন ধোনি, দেখুন ভিডিও

ধোনিকে সামনে পেয়ে নিজের টি-শার্টে অটগ্রাফ নিলেন এক অনুরাগী, দেখুন সেই ভিডিও

দীর্ঘ সময় হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন মহেন্দ্র সিং ধোনি কিন্তু তাঁর ক্যারিশ্মা এখনও রয়ে গিয়েছ আগের মতোই। যখন মহেন্দ্র সিং ধোনি এখনও ব্যাটিং করতে মাঠে নামেন যা বেশির ভাগ দেখা যায় আইপিএল-এই সেখানে 'ধোনি... ধোনি...' করা সমর্থকদের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। এই উইকেটরক্ষক - ব্যাটসম্যানের প্রতি সমর্থকদের যা ভালবাসা রয়েছে তা অন্তহীন বললেও ভুল হয় না।

ধোনিকে সামনে পেয়ে নিজের টি-শার্টে অটগ্রাফ নিলেন এক অনুরাগী, দেখুন সেই ভিডিও

যদিও এখন অধিকাংশ সময়টাই মহেন্দ্র সিং ধোনি কাটান ক্রিকেট থেকে দূরে। তবে, ম্যাচে মধ্যে সমর্থকদের সঙ্গে তাঁর সময় কাটানোর বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। সম্প্রতি যেমন একটি ভিডিও ঘুরে বেরাচ্ছে সামাজিক মাধ্যমে যেখানে দেখা যাচ্ছে এক সমর্থকের টি-শার্টে অটোগ্রাফ দিচ্ছেন ধোনি। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক সমর্থক ধোনির সামনে ঝুঁকে গিয়েছেন এবং ধোনি তাঁর টি-শার্টে নিজের অটোগ্রাফ দিচ্ছেন। আইকনিক ক্রিকেটারের সঙ্গে দেখা করে সত্যিই রোমাঞ্চিত ওই সমর্থক।

২০২৩ আইপিএল-এ মহেন্দ্র সিং ধোনিকে দেখা যাবে চেন্নাই সুপার কিংসের জার্সিতে। ২৩ ডিসেম্বর নিলাম হবে আইপিএল-এর জন্য। ২০০৮ থেকে চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত মহেন্দ্র সিং ধোনি এবং এই ফ্রাঞ্চাইজির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বরাবর নিজেকে মেলে ধরেছেন তিনি। এখনও ধোনির তরফ থেকে কোনও নিশ্চয়তা না এলেও মনে করা হচ্ছে আইপিএল-এর ১৬তম সংস্করণের পরই আইপিএল-কেও বিদায় জানাবেন ধোনি। চেন্নাই সুপার কিংস তাতের সেট আপের অন্যতম অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোকে দল থেকে রিলিজ করে দিয়েছে এবং তাঁকে কোচিং স্টাফের সঙ্গে যুক্ত করেছে। আইপিএল ২০২৩-এর মিনি নিলামের আগে চেন্নাই সুপার কিংস ডোয়েন ব্র্যাভো ছাড়াও রিলিজ করেছে রবীন উথাপ্পা, অ্যাডাম মিলনে, হরি নিশান্ত, ক্রিস জর্ডান, ভগৎ বর্মা, কে এম আসিফ এবং নারায়ন জগদীশনকে। আসন্ন নিলামে খরচ করার জন্য এই ফ্র্যাঞ্চাইজির পার্সে বর্তমানে রয়েছে ২০.৪৫ কোটি টাকা।

এক নজরে দেখে নিন চেন্নাই সুপার কিংস কাদের ধরে রেখেছে:

মহেন্দ্র সিং ধোনি, ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়েকোয়াড়, অম্বতি রায়ুডু, সুভ্রাংশু সেনাপতি, মঈন আলি, শিভম দুবে, রাজবর্ধন হাঙ্গারগেকর, ডোয়েন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, রবীন্দ্র জাডেজা, তুষার দেশপাণ্ডে, মুকেশ চৌধুরি, মাথেষা পাতিহরনা, সিমরনজিৎ সিং, দীপক চাহার, প্রশান্ত সোলাঙ্কি, মহেশ থিকসানে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+