কোহলিকে অস্বস্তিতে ফেলার অভিজ্ঞতা রয়েছে, মুম্বইয়ের তুরুপের তাস ৬ ফুট ৮ ইঞ্চির পেসারের
এদিন টসে তাঁর উচ্চতা বলতে গিয়ে বারবার চেষ্টা করেও স্পষ্ট ভাবে '৬ ফুট ৮ ইঞ্চি' উচ্চারণ করতে পারেননি রোহিত শর্মা। এহেন মার্কো জেনসেনই হলে চলেছে মুম্বইয়ের তুরুপের তাস। ৬ ফুট ৮ ইঞ্চি হলেও ঠিক 'দৈত্যাকার' বলতে যা বোঝায়, তা কিন্তু নন জেনসেন। ২০ বছর বয়সী এই পেসারের গড়ন বেশ ছিপছিপে। দক্ষিণ আফ্রিকার এই পেসার এবছরের আইপিএলের আবিষ্কার হতে চলেছেন বলে মনে করছে মুম্বই টিম ম্যানেজমেন্ট।
সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হয়েছে জেনসেনের। চলতি বছরের শুরুতেই জানুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ দলে ছিলেন মার্কো জেনসেন। তবে এবারে আইপিএলের 'হাই প্রেশার' পরিস্থিতিতে কীভাবে নিজেকে মেলে ধরেন, তা দেখতেই আগ্রহী ক্রিকেট বিশেষজ্ঞরা।
৬ ফুট ৮ ইঞ্চির এই পেসার নিয়ে জল্পনা তুঙ্গে থাকলেও নিলামে তাঁকে নিয়ে সরম আগ্রহ দেখায়নি কেউই। তাঁকে ২০ লক্ষ টাকার বেস প্রাইসেই কেনে মুম্বই ইন্ডিয়ান্স। নিজের ক্রিকেট জীবনের প্রথমদিকেই আইপিএলে খেলার স্বপ্ন যে পূর্ণ হতে পারে, তা ভাবেননি মার্কো।
১৪০ থেকে ১৪৫ কিমি গতিতে প্রতি ঘন্টায় বল করতে পারেন মার্কো। উল্লেখ্য, ২০১৮ সালে নেটবোলার হিসেবে ওয়ান্ডারার্সে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে বারংবার অস্বস্তিতে ফেলেছেন মার্কো জেনসেন। জানা যায়, বিরাট কোহলিকে অফ স্ট্যাম্পের বাইরে বার বার পরাস্ত করেছিলেন মার্কো।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব













Click it and Unblock the Notifications