নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা, দলে জায়গা পেলেন রোহিত শর্মা

মুম্বই, ১২ সেপ্টেম্বর : এদিন আসন্ন ভারত নিউ জিল্যান্ড টেস্ট সিরিজের ঘোষণা করলেন নির্বাচকেরা। ১৫ জনের নাম ঘোষণা করা হয়েছে। অধিনায়ক কোহলির ভরসা জুগিয়ে দলে জায়গা পেয়েছেন রোহিত শর্মা।

কয়েকদিন ধরেই জল্পনা ছিল রোহিত দলে সুযোগ পাবেন কিনা তা নিয়ে। টি২০ ও একদিনের দলের রোহিত অন্যতম সেরা ভরসা হলেও টেস্টে এখনও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। তবে শেষপর্যন্ত তাঁর উপরে ভরসা রাখলেন নির্বাচকেরা।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দল ঘোষিত, এলেন রোহিত শর্মা

এদিন যে ১৫ জনের দল বেছে নেওয়া হয়েছে তাতে রয়েছেন - বিরাট কোহলি (অধিনায়ক), কেএল রাহুল, অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা, মুরলী বিজয়, রোহিত শর্মা, রবিচন্দ্রণ অশ্বিন, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, শিখর ধাওয়ান, অমিত মিশ্র ও উমেশ যাদব।

আগামী ২২ সেপ্টেম্বর থেকে কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে টিম কোহলি। কেন উইলিয়ামসনের দলের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলা হবে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। পরের টেস্ট ৩০ সেপ্টেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে।

তৃতীয় তথা শেষ টেস্ট খেলা হবে ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামের মাঠে। এছাড়া কিউয়িদের বিরুদ্ধে পাঁচটি একদিনের ম্যাচও খেলবে ভারত। ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে সিরিজ শেষ হবে ২৯ অক্টোবর তারিখে।

১৬ অক্টোবর প্রথম একদিনের ম্যাচ হবে ধর্মশালায়। ২০ অক্টোবর দিল্লি ও ২৩ অক্টোবর মোহালিতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলা হবে। এরপরে রাঁচিতে চতুর্থ একদিনের ম্যাচ ও শেষ তথা পঞ্চম একদিনের ম্যাচ খেলা হবে ২৯ অক্টোবর বিশাখাপত্তনমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+