অধিনায়ক ধোনির সঙ্গে দলে রায়না, ২০১১ বিশ্বকাপ জয়ের নস্ট্যালজিয়া সিএসকে শিবিরে
২০১১-র বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর সঙ্গেই চেন্নাই সুপার কিংসের শিবিরে রয়েছেন সুরেশ রায়না। রায়না গত বছরের আইপিএল খেলতে গিয়েও একটিও ম্যাচ না খেলেই দেশে ফিরে এসেছিলেন। ধোনির নেতৃত্বে সিএসকে গত আইপিএলেই প্রথম প্লে অফে পৌঁছাতে পারেনি। ধোনি ও রায়না এ বছরই শেষ আইপিএল খেলছেন কিনা তা নিয়ে জল্পনা অব্যাহত। ঘুরে দাঁড়াতে মরিয়া ভাব স্পষ্ট অধিনায়ক ধোনির হাবেভাবেও। চেন্নাইয়ে প্রস্তুতি শিবিরের পর সিএসকে-র চূড়ান্ত প্রস্তুতি শিবির মুম্বইয়ে।

তবে আজ বিশেষ দিনে সিএসকে-র সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টেও প্রাধান্য পেয়েছে ভারতের বিশ্বকাপ জয়ের ১০ বছর। হবে না-ই বা কেন? সিএসকে-র নেতৃত্বে সেই বিশ্বজয়ী দলের অধিনায়ক ধোনি। রয়েছেন সুরেশ রায়নাও।
This is all of us watching 2011 CWC final highlights 😍#WhistlePodu #Yellove 💛🦁 pic.twitter.com/csoKq3oxaJ
— Chennai Super Kings (@ChennaiIPL) April 2, 2021
সিএসকে ক্রিকেটাররা আজকের দিনে ২০১১ বিশ্বকাপ ফাইনালের হাইলাইটসও যে দেখছেন তা জানানো হয়েছে সিএসকে-র টুইটারে। আবার এই দলে অনেক ক্রিকেটার রয়েছেন যাঁরা সে সময় ছিলেন ১৪ বা ১৫ বছরের। তাঁদের অনেকেই ভাগ করে নিয়েছেন বিশ্বকাপ জয়ের স্মৃতি।
We Believed, now we Re-lived.
— Chennai Super Kings (@ChennaiIPL) April 2, 2021
Nostalgic moments from the cubs within every lion.#AndhaNaalNyabhagam #WhistlePodu #Yellove 💛🦁
📸 @ICC pic.twitter.com/DL11uqemof
চেন্নাই শিবির রয়েছে ফুরফুরে মেজাজেই। গতকাল কোচ স্টিফেন ফ্লেমিংয়ের জন্মদিন পালন করেছে সিএসকে। টিম বন্ডিংই সাফল্যের মূল মন্ত্র, এই বিশ্বাসেই আইপিএল অভিযানে নামছে চেন্নাই সুপার কিংস।
Bonds beyond boundaries!
— Chennai Super Kings (@ChennaiIPL) April 2, 2021
Siripu Enipu and a lot of #Yellove to you Coach @SPFleming7 . #WhistlePodu #SavourTheMoment pic.twitter.com/lUaYp0M2kH
দলের ক্রিকেটাররা বিভিন্ন বিজ্ঞাপনী কাজকর্মও সেরে ফেলছেন। এদিন রবীন্দ্র জাদেজা ধোনির সঙ্গে নিজের ছবি পোস্ট করে লিখেছেন, যখনই তাঁর সঙ্গে আমার দেখা হয় মনে হয় এটাই প্রথম সাক্ষাত। ২০০৯ সালে প্রথম যখন তাঁর সঙ্গে দেখা হয়েছিল তখন যে উত্তেজনা অনুভব করেছিলাম, তা এখনও একইরকম আছে। প্রায় চার মাস পর দেখা হলো মাহি আর জাড্ডুর। উল্লেখ্য, গত আইপিএলের পর ফের মাঠে নামবেন মহেন্দ্র সিং ধোনি। অন্যদিকে, অস্ট্রেলিয়া সফরে চোট পেয়ে ফিরে এসেছিলেন জাদেজা।
Whenever i meet him it feels like i m meeting him for the first time!Still Same excitement when i met him in 2009.#bonding #respectforever pic.twitter.com/Obmh9PIVAR
— Ravindrasinh jadeja (@imjadeja) April 2, 2021
সিডনি টেস্টে বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন বলে সিরিজ নির্ণায়ক ব্রিসবেন টেস্টে খেলতে পারেননি। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে চলেছে রিহ্যাব। খেলতে পারেননি দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজেও। যদিও ফিট হয়ে এই প্রথম নামবেন আইপিএলে। গত আইপিএলে জাদেজা ১৭০ স্ট্রাইক রেটে ২৩২ রান করেছিলেন। আইপিএলের পর ভারতের ইংল্যান্ড সফর রয়েছে। তারপর দেশের মাটিতে টি ২০ বিশ্বকাপ। জাদেজার দিকে তাই থাকছে সকলের নজর।
চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ: ১০ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস, ১৬ এপ্রিল- পঞ্জাব কিংস, ১৯ এপ্রিল- রাজস্থান রয়্যালস, ২১ এপ্রিল- কলকাতা নাইট রাইডার্স, ২৫ এপ্রিল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (বিকেল সাড়ে ৩টে), ২৮ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ, ১ মে- মুম্বই ইন্ডিয়ান্স, ৫ মে- রাজস্থান রয়্যালস,৭ মে- সানরাইজার্স হায়দরাবাদ, ৯ মে- পঞ্জাব কিংস (বিকেল সাড়ে ৩টে), ১২ মে- কলকাতা নাইট রাইডার্স, ১৬ মে- মুম্বই ইন্ডিয়ান্স, ২১ মে- দিল্লি ক্যাপিটালস, ২৩ মে- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর












Click it and Unblock the Notifications