'বসন্তোৎসবের নামে তাণ্ডব চলবে না', এবারও শান্তিনিকেতনে পর্যটকদের 'No Entry', হবে বসন্ত বন্দনা
বসন্তোৎসবের পরিবর্তে এবার শান্তিনিকেতনে হবে বসন্ত বন্দনা। কোনমও পর্যটক প্রবেশ করতে পারবেন না
শান্তিনিকেতনের বসন্তোৎসব নিয়ে ফের বিস্ফোরক বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তিনি এবারও শান্তিনিকেতনের বসন্তোৎসবে পর্যটকের প্রবেশে নিষেধাজ্ঞা। উপাচার্য বলেছেন বসন্তোৎসবের নামে তাণ্ডব আর চলবে না। এবার বসন্তোৎসবের বদলে বিশ্বভারতীতে হবে বসন্তবন্দনা। ছাত্রছাত্রীদেন নিয়েই সেই বসন্ত বন্দনা হবে বলে জানা গিয়েছে।

শান্তিনিকেতনে এবারও বসন্তোৎসবে পর্যটকে না
শান্তিনিকেতনে এবারও বসন্তোৎসবে পর্যটকরা প্রবেশ করতে পারবেন না। এমনই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ২০২২ সাল থেকে বন্ধ ছিল পর্যটকদের প্রবেশ। তার আগে করোনার কারণে হয়নি বসন্তোৎসব। কিন্তু এবার করোনা না থাকলেও পর্যটকরা প্রবেশ করতে পারবেন না। ছাত্রছাত্রীরাই কেবল থাকবে বসন্তোৎসবে। এমনই নির্দেশিকা জারি করেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

বিস্ফোরক উপাচার্য
আবারও বিস্ফোরক এবং বিতর্কিত মন্তব্য করেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বুধবার কাচঘরে প্রার্থনার মাধ্যে বসন্তো বন্দনার সূচনা করেন উপাচার্য। তারপরেই তিনি বলেছেন, শান্তিনিকেতনে বসন্তোৎসব নয় বসন্ত তাণ্ডব চলতো। গত ২ বছর ধরে সেটা বন্ধ করতে পেরেছি। এই নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন। করোনা কারণে ২ বছর বন্ধ ছিল বসন্তোৎসব। ২০২২ সালেও হয়নি বসন্তোৎসব। এবছর বসন্তোৎসব হলেও সেটায় কোনও পর্যটকের প্রবেশ থাকবে না। কেবল ছাত্রছাত্রীরাই অংশ নেবেন।

বিশ্বভারতীয় সিদ্ধান্তে পর্যটনে ধাক্কা
গত ২ বছর ধরে বসন্তোৎসব হয়নি। পৌষ মেলা হয়নি। তার জেরে শান্তিনিকেতনের পর্যটন ব্যবসায়ীরা ধাক্কা খেয়েছে। এই নিয়ে বিশ্বভারতীতে গিয়ে বিক্ষোভও দেখিয়েছেন তাঁরা। পরে গত ২ বছরে বোলপুরে রাজ্য সরকারের উদ্যোগে পৌঁছ উৎসবের আয়োজন করা হয়েছিল। কিন্তু ভুবনডাঙার মাঠের পৌষ মেলার আকর্ষণ তাতে নেই। যার জেরে ধাক্কা খেয়েছে হোটেল-রেস্তরাঁর মালিকরা। তবে গতবার একাধিক রিসর্ট ব্যক্তিগত উদ্যোগে নিজেদের হোটেল-রিসর্টে বসন্তোৎসবের আয়োজন করেছিলেন।

বিতর্কে বিদ্যুৎ চক্রবর্তী
বিশ্বভারতীর উপাচার্য হয়ে আসার পর থেকেই বিদ্যুৎ চক্রবর্তীকে নিয়ে বিরোধের শেষে নেই। ছাত্র-অধ্যাপক সকলের সঙ্গেই বিবাদে জড়িয়েছেন তিনি। সম্প্রতি নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে জোর করে বিশ্ববিদ্যালয়ের জমি দখল করে রাখার অভিযোগ করেছেন তিনি। এই নিয়ে নোবেলজয়ীকে চিঠিও দিয়েছেন তিনি। তাই নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। কিন্তু নিজের অবস্থানে অনড় উপাচার্য।












Click it and Unblock the Notifications