Lok Sabha Election Results 2024: তিহাড়ে কেষ্ট, বীরভূমে কিন্তু গড় ধরে রাখল তৃণমূল
কেষ্টর গড় বীরভূম। যার দাপটে বিরোধীদের ছায়া পর্যন্ত দেখা যেত না বীরভূমে। সেই কেষ্টই এখন তিহার জেলে। কয়লা দুর্নীতি কাণ্ডে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে ইডি। তারপর থেকে এখনও পর্যন্ত তিনি জেলেই রয়েছেন।
এই প্রথম কেষ্টহীন ভোট হল বীরভূমে। কিন্তু তাতে খুব বেশি প্রভাব পড়ল কি? বীরভূম এবং বোলপুর দুই কেন্দ্রেই কিন্তকু তৃণমূল কংগ্রসের দুই প্রার্থী রেকর্ড ভোটে জয়ী হয়েছেন। কোনও রকম অশান্তি ছাড়াই এবার বীরভূমে ভোট হয়েছে। বীরভূম কেন্দ্রে শতাব্দী রায় এবং বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল দুই কেন্দ্রেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।

কেষ্ট ছাড়া বীরভূমে মাথা তুলতে পারবে না বিজেপি এমনই সুর শোনা গিয়েছিল রাজনৈতিক মহলে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন তিনিই একমাত্র। যাঁকে দেখে মানুষ তৃণমূল কংগ্রেসে ভোট দেন। কেষ্টর গ্রেফতারির পর নিজের হাতেই রেখেছিলেন বীরভূমের দায়িত্ব। সঙ্গে নিয়েছিলেন ফিরহাদ হাকিমকে। শেষ পর্যন্ত টার্গেট পূরণে সফল হয়েছেন তিনি। দুটি লোকসভা কেন্দ্রেই জয়ের ধারা বজায় রেখেছে তৃণমূল কংগ্রেস।
অনুব্রত মণ্ডলকে অবশ্য কখনও ঝেড়ে ফেলে দেননি তিনি। বারবারই বলেছেন মিথ্যে মামলায় অনুব্রত মণ্ডলকে ফাঁসানো হয়েছে। সবসময় তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। সেকারণে বীরভূমের জেলা সভাপতি পদে এখনও কাউকে দায়িত্ব দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই দেখেছেন যাবতীয় কাজ কর্মী। এবার ভোটেও তেমন বড় কোনও ঘটনা ঘটেনি বীরভূমে।
গুলি, খুন-হানাহানির মতো ঘটনা দেখা যাযনি বীরভূমে। বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়ও বলেছিলেন এই প্রথম এতোটা শান্তিপূর্ণ ভোট হয়েছে বীরভূমে। তাহলে কি কেষ্টর চমকানি ধমকানিতেই বীরভূম খবরের শিরোনামে থাকত। এবার আর ঢাকের চড়াম চড়াম শোনা যায় বীরভূমে। ভোেটর দিন কেষ্টর অনুগামীরা কিন্তু গুড় বাতাসা, নকুলদানা বিলি করতে ছাড়েননি।
এবারে ভোটের দিন কেষ্টর বাড়ির সামনের চেহারা ছিল একেবারে অন্যরকম। নীচুপট্টির বাড়ির সামনে একেবারে খাঁ খাঁ করছেন। কোথাও কোনও অনুগামীকে দেখা যায়। বাড়ির কাছে গেরুয়া পতাকা উড়তে দেখা গিয়েছে। বোলপুরের নীচুপট্টির বাড়িতে গত লোকসভা ভোটেও কিন্তু গমগম করেছে চারিদিক। তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভিড় দেখা গিয়েছিল। কমিশনের অবজারভাররা কেষ্টর গাড়ি এবং গতিবিধিতে নজরদারি চালিয়েছে।












Click it and Unblock the Notifications