বাসন্তী-কানিংয়ের পর মাড়গ্রাম, বোমা ফেটে মৃত ১, আহত তৃণমূল প্রধানের ভাই

আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন লাল্টু শেখ

বাসন্তী ক্যানিংয়ের পর এবার বীরভূমের মাড়গ্রামে বোমা বিস্ফোরণে এক জনের মৃত্য। আহত হয়েছেন তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত প্রধানের ভাই সহ তিন জন। বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান নিউটন শেখ। পরিবারের লোকেদের অভিযোগ ঘটনার নেপথ্যে রয়েছে কংগ্রেস। আহত তিন জনকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর অবস্থা আশঙ্কা জনক রয়েছে বলে জানা গিয়েছে।

মাড়গ্রামে বিস্ফোরণ

মাড়গ্রামে বিস্ফোরণ

ফের বোমা বিস্ফোরণ জেলায় জেলায়। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে তত বিস্ফোরণের ঘটনা বাড়ছে জেলা। বাসন্তী-ক্যানিংয়ের পর এবার বীরভূমের মাড়গ্রামে বোমা ফেটে মত্যুর ঘটনা ঘটল। গতকাল রাতে মাড়গ্রামের ধুলাফেলা গ্রামে ঘটেছে ঘটনাটি। তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত প্রধানের ভাই এবং তাঁর তিন সহযোগী বোমা নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ। ঘটনায় এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে। মৃতের নাম নিউটন শেখ। বোমার আঘাতে জখম হয়েছে তিন জন।

জখম তৃণমূল কংগ্রেস নেতার ভাই

জখম তৃণমূল কংগ্রেস নেতার ভাই

বোমা বিস্ফোরণে জখম হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতার ভাইও। স্থানীয়দের অভিযযোগ। গতকাল বাইকে করে যাওয়ার সময় তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তাতেই জখম হয়েছেন তিনজন। ঘটনাস্থলেই মারা যান নিউটন শেখ। বাকি তিন জনকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে লাল্টু েশখের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেও তাঁর অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে।

নেপথ্যে কংগ্রেস

নেপথ্যে কংগ্রেস

মাড়গ্রামে বোমা বাজির ঘটনায় কংগ্রেসের হাত রয়েছে বলে দাবি মৃতের পরিবারের। গতকাল রাতেই অভিযুক্ত কংগ্রেস নেতার বাড়িতে চড়াও হন স্থানীয়রা। তাঁর বাড়ি ভাঙচুর করা হয়। ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও গোটা গ্রাম থমথমে হয়ে রয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এলাকায়। পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে অশান্তির আঁচ নতুন করে উত্তেজনা ছড়িয়ে। এর আগে বগটুইয়ে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

বাসন্তিতে বোমাবাজি

বাসন্তিতে বোমাবাজি

বাসন্তিকে গতকাল বোমা ফেটে বেশ কয়েকজন জখম হ য়েছে। নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তা স্বীকার করে নিয়েছেন ধৃত মনিরুল। তিনি জানিয়েছেন বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। বাড়িতেই বোমা বাঁধা হচ্ছিল বলে জানিয়েছেন মনিরুল। এই ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পঞ্চায়েত প্রধান তা জানতেন বলেও জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+