Visva Bharati: নতুন ফলক বিশ্বভারতীতে বসানো হল, ভাঙা হল পুরনোটি
হেরিটেজ সম্মান পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী। বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী একটি ফলক নির্মাণ করেছিলেন। তাই নিয়েই তৈরি হয়েছিল প্রবল জটিলতা। পুরনো ফলক ভেঙে ফেলা হল। তার জায়গায় বসানো হয়েছে নতুন ফলক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক থেকে এই ফলক বসানোর কথা বলা হয়েছিল। নতুন ফলকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম রয়েছে।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ঘিরে নানাবিধ বিতর্ক চলছিল। প্রাক্তন উপাচার্যের ভূমিকা ও সিদ্ধান্ত নিয়ে বরাবর প্রশ্ন উঠেছে। বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র বা ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতির সম্মান ইউনেস্কো দিয়েছে বিশ্বভারতীকে। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও শান্তিনিকেতন তৈরি করেছেন। তাঁর ভাবনায় এখনও এই বিশ্ববিদ্যালয় চলে। কিন্তু সেখানে ফলক বিতর্ক তৈরি করেছিল।

তৎকালীন উপাচার্য একটি ফলক নির্মাণ করিয়েছিলেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর নাম লেখা ছিল। কিন্তু প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ব্যবহার করা হয়নি। কীভাবে এই ফলক তৈরি করলেন উপাচার্য? রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ দিয়ে কেন তাঁদের দুজনের নাম ফলাও করে রাখা হল? সেই প্রশ্ন উঠেছিল। বিশ্বভারতীর প্রাক্তনীরা প্রবল ক্ষুব্ধ হন এই ঘটনায়। পড়ুয়া, আশ্রমিক সহ শিক্ষক শিক্ষিকারাও এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছিলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ জানান এই ফলকের। এই ফলক তুলে ফেলতে হবে সেই দাবি করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসও তীব্র প্রতিবাদ করে স্থানীয়ভাবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে কেন্দ্রকে চিঠি লিখেছিলেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকে একটি নির্দেশ আসে ফলক তুলে ফেলতে হবে।
নতুন ফলক বসানো হবে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম থাকবে না। শুধু তাই নয়, ফলকে কী বয়ান হবে, তাও আলোচনা সাপেক্ষে ঠিক হবে। বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য পথ থেকে অবসর নেন। এখন দায়িত্ব সামলাচ্ছেন বিশ্ববিদ্যালয়েরই এক প্রাজ্ঞ অধ্যাপক।
বুধবার রাতে এই নতুন ফলক বসানো হয়। পুরনো ফলক ভেঙে ফেলা হয়েছে। নতুন ফলকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম রয়েছে। এছাড়াও আরও তথ্য দেওয়া রয়েছে। একটি বিতর্কের অবসান হল। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।
বিদ্যুৎ চক্রবর্তীর নামে একাধিক অভিযোগ রয়েছে। পুলিশের অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন। আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন উপাচার্য।












Click it and Unblock the Notifications